প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় যাত্রীবাহী পালকী বাস ও একটি মিনিটমটম (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
