সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি

Ariful Islam Mohin
আরিফুল ইসলাম মহিন খাগড়াছড়ি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

শেয়ার করুনঃ
খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি

খাগড়াছড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)। জেলার ২৯৮ নং সংসদীয় আসন এবং ২৯৯ নং আসনের অংশবিশেষের সার্বিক নিরাপত্তা দায়িত্বে থাকবে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। বিজিবি সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কর্নেল মোত্তাকিম বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে টহল পরিচালনা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনে গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল
তিনি আরও বলেন, যাতে কোনো মহল নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করবে উল্লেখ করে কর্নেল মোত্তাকিম বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনী অর্পিত দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করবে।

সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করবে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কামরান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ নির্বাচনবিজিবি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

সর্বশেষ সংবাদ

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

উলিপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

উলিপুরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি

এ সম্পর্কিত আরও পড়ুন

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পাতানো অবস্থায় ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে প্রকাশ্যে এসব

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজাপুর প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম অভিযোগ করেন, সোমবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় তার নেতৃত্বে একদল জামায়াত সমর্থিত নারী প্রচারে গেলে বাধার

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

হিজলায় রাজিব আহসানের উঠান বৈঠকে জনতার ঢল

বরিশাল-৪ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হরিনাথপুর বাজার সংলগ্ন খা বাড়ির উঠানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের কান্ডারী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রাজিব

প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, অভিযোগ রাজনৈতিক: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, অভিযোগ রাজনৈতিক: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এসব অভিযোগ মূলত ভোটার টানার কৌশল। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে

টিআইবি রিপোর্টে বিপজ্জনক নির্বাচনী পরিস্থিতি উন্মোচন, ৩৬ দিনে নিহত ১৫

টিআইবি রিপোর্টে বিপজ্জনক নির্বাচনী পরিস্থিতি উন্মোচন, ৩৬ দিনে নিহত ১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার ৩৬ দিনে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য প্রকাশ করেছে। সংস্থার কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে সহিংসতা, রাজনৈতিক হয়রানি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে