প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪

পর্যটন নগরী কুয়াকাটায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবতার এক অনন্য উদ্যোগ হিসেবে ‘মানবিক বক্স’ উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর উদ্যোগে এবং কুয়াকাটা প্রেসক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আছর নামাজ বাদ এই মানবিক বক্সের উদ্বোধন করা হয়।
