প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ২১:২৪

সিলেটের জকিগঞ্জ মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে রবিবার (২ নভেম্বর) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চারজন সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুটি উপড়ে ফেলে। স্থানীয়রা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে সীমান্ত এলাকা ছেড়ে চলে যান।
