রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হাওরে দেশীয় মাছের সংকট, বিলুপ্তির পথে রানী মাছ

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩ জুলাই ২০২৫, ১১:৪৯

শেয়ার করুনঃ
হাওরে দেশীয় মাছের সংকট, বিলুপ্তির পথে রানী মাছ

মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ জলাভূমি হাকালুকি ও বাইক্কা বিলে মাছের উৎপাদন ক্রমেই হ্রাস পাচ্ছে। এক সময় এই হাওরগুলোর মিঠা পানিতে দেশীয় প্রজাতির অসংখ্য সুস্বাদু মাছ পাওয়া যেত, এখন সেগুলো আর আগের মতো ধরা পড়ছে না। বিশেষ করে রানী মাছ প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে, যা হাওর এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য এক অশনিসঙ্কেত। মৌলভীবাজারের জুড়ী উপজেলার চাতলাবিল এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, জেলেরা দল বেঁধে জাল ফেলে মাছ ধরলেও আগের মতো বড় মাছের দেখা মিলছে না। যেসব মাছ ধরা পড়ছে, সেগুলোর আকার ছোট ও পরিমাণও খুব কম। ফলে মাছ ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন এবং হাটবাজারেও দেশীয় মাছের প্রাপ্যতা কমে গেছে।

স্থানীয় জেলেরা বলছেন, আগে যে রুই, বোয়াল, শোল, আইড়, মৃগেল জাতীয় মাছ প্রচুর পরিমাণে ধরা পড়তো, এখন তা প্রায় নাই বললেই চলে। ইজারাদার ও মৎস্যজীবীরা জানান, হাওরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। বিভিন্ন বিল ভরাট, জলজ বন ধ্বংস, কারেন্ট জালের অবাধ ব্যবহার, নদ-নালায় নব্যতা হ্রাস, পুকুর ও ডোবা-নালা ভরাটের ফলে মাছের আবাসস্থল ধ্বংস হচ্ছে। যার কারণে রানী মাছসহ প্রায় ২৩টি দেশীয় প্রজাতির মাছ এখন আর আগের মতো পাওয়া যাচ্ছে না।

বাইক্কা বিল, হাইল হাওর ও কাউয়াদিঘী হাওর এলাকাতেও একই চিত্র লক্ষ্য করা যায়। মৎস্যজীবী ও স্থানীয় পরিবেশকর্মীদের মতে, জলবায়ু পরিবর্তন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, সেচ দিয়ে বিলের পানি সম্পূর্ণ নিষ্কাশন করে মাছ ধরা ও বিদেশি রাক্ষুসে মাছের চাষও দেশীয় মাছের বিপন্নতার অন্যতম কারণ। হাকালুকি হাওরের ১৮ হাজার হেক্টরের মধ্যে প্রায় ৮০ শতাংশ অংশ মৌলভীবাজারে পড়ে। এখানে ২০০টি ছোট-বড় বিল রয়েছে, যেগুলো আগে ১১২ প্রজাতির দেশীয় মাছের অভয়াশ্রম ছিল। বর্তমানে সেই মাছগুলোর অনেকগুলোই বিলুপ্তির ঝুঁকিতে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

মৌলভীবাজার জেলা মৎস্য অফিস জানায়, হাওরের জলাশয়গুলোতে ২০১৫ সালের পর আর কোনো পূর্ণাঙ্গ গবেষণা হয়নি। ফলে রাণী মাছসহ কোন কোন মাছ এখন সংকটে আছে তার নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে পুনরায় গবেষণা চালানো হবে। বিশেষজ্ঞরা মনে করেন, হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জলাশয় খনন, অভয়াশ্রম তৈরি, কারেন্ট জালের নিষিদ্ধ ব্যবহার বন্ধ, এবং পরিকল্পিত মাছ চাষের মাধ্যমে দেশীয় মাছের প্রজাতি রক্ষা সম্ভব।

হাকালুকি হাওর মাছ সংকটবাইক্কা বিল মাছ উৎপাদনমৌলভীবাজার রানী মাছ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রাকৃতিক ও পরিবেশগত এই সংকট মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে হাওরের মাছ ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তারা মনে করেন, রানী মাছের মতো সুস্বাদু ও গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ না করলে আগামী প্রজন্ম এই মাছের নামও হয়তো জানবে না। তাই দেশের বৃহত্তম মিঠাপানির মাছভাণ্ডার হাকালুকি ও বাইক্কা বিলকে রক্ষা করতে হলে এখনই প্রশাসন, মৎস্য বিভাগ এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৪০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন। পুলিশ ও স্থানীয়

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে