রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফুল ছেঁড়াকে কেন্দ্রে রক্তক্ষয়ী সংঘর্ষ: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশসহ ৩০ জন আহত

Taslim Uddin
তাসলিম উদ্দিন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৯:৫৭

শেয়ার করুনঃ
ফুল ছেঁড়াকে কেন্দ্রে রক্তক্ষয়ী সংঘর্ষ: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশসহ ৩০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছেঁড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সাত পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ হানাহানি চলেছে। সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

ঘটনার সূত্রপাত হয় ফুটবল মাঠ থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধ হয়েছিল। যদিও স্থানীয়ভাবে তা নিষ্পত্তি করা হয়েছিল। গতকাল বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও দুই পক্ষের ছেলেদের মধ্যে ফুটবল খেলা চলছিল।  

আরও

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
খেলা চলাকালে মহাজন বাড়ির এক ছেলে পাশের কবরস্থান থেকে ফুল ছিঁড়ে আনে। একই সময় সরকার বাড়ির আরেক ছেলে স্কুল প্রাঙ্গণ থেকে ফুল ছেঁড়ে। এ নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে এই ঘটনা দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে।  

রাতের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। এ সময় সাত পুলিশ সদস্যসহ মোট ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ অগ্রহণযোগ্য। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পুলিশ সূত্রে জানা যায়, আগামী কয়েকদিন এলাকায় শান্তি বজায় রাখতে বিশেষ টহল দেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে প্রশাসন।  

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের শাসন জোরদার করতে হবে। এলাকাবাসীর সহযোগিতায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৪০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন। পুলিশ ও স্থানীয়

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে