প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

নারীদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ব্র্যাক। ক্ষুদ্রঋণ, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি ও আইনি সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে ২০ জন নারী উদ্যোক্তাকে আলুর চিপস তৈরির দুই দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
