প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত কুখ্যাত আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি রোববার (১২ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।
