প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে স্থানীয় বিদ্যালয় পরিচালনা কমিটির পুরনো বিরোধ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় অফিস কক্ষে প্রধান শিক্ষক ইউনুস নবী মানিকের ওপর একদল ব্যক্তি হামলা চালিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষককে মারধরের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে আশ্রয় দেন।
