প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:২৭

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. হাছিবুল হাসানের আদালতে মামলাটি দায়ের করেন স্বয়ং মুফতি ফয়জুল করীম।
