প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:৯

উৎসবের আমেজ, বর্ণিল আয়োজন আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরশে রঙিন হয়ে উঠেছিল বরিশাল। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে সোমবার (১৪ এপ্রিল) দিনভর নগরীতে ছিল উৎসবমুখর পরিবেশ। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় বাঙালির প্রাণের এই উৎসব।
