সোমবার, ৩০ মার্চ, ২০২৬১৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বেনাপোল থেকে ফিরল ৪ ট্রাক পণ্য

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫২

শেয়ার করুনঃ
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বেনাপোল থেকে ফিরল ৪ ট্রাক পণ্য
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল

ভারত সরকার বাংলাদেশি রপ্তানিপণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল বন্দরে বিপাকে পড়েছে রপ্তানিকারকরা। এতে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য বোঝাই চারটি ট্রাক পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে না পেরে ঢাকায় ফিরে এসেছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে বেনাপোল বন্দর থেকে ফেরত আসা ট্রাকগুলো যথাক্রমে যশোর ট ১১-১৮০২, ঢাকা মেট্রো ট ১১-৯২২১, ঢাকা মেট্রো ট ২০-৪৪৬০ এবং ঢাকা মেট্রো ট ২০-১৩১২ নম্বরের। ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের মালিকানাধীন বলে জানা গেছে।

ভারত সরকারের এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে সহজে ও কম খরচে বাণিজ্য পরিচালনার পথ আপাতত বন্ধ হয়ে গেছে। ফলে রপ্তানিকারকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

আরও

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল
জানা গেছে, ২০২০ সালের ২৯ জুনের পর থেকে বাংলাদেশ থেকে তৃতীয় কোনও দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য বন্দরের মাধ্যমে রপ্তানির সুযোগ ছিল। কিন্তু হঠাৎ গত মঙ্গলবার (৮ এপ্রিল) ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এ বিষয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে কাস্টমস বিভাগ একটি চিঠির মাধ্যমে ট্রানজিট সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে। ফলে বেনাপোল থেকে কোনও রপ্তানি পণ্য ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে ভারতের কাস্টমস পণ্যবোঝাই ট্রাকগুলো ফিরিয়ে দিয়েছে। ফলে বাধ্য হয়ে ট্রাকগুলো ঢাকায় ফিরে গেছে।

এদিকে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, পেট্রাপোল কাস্টমস থেকে জানানো হয়েছে, তৃতীয় দেশের পণ্যের ক্ষেত্রে কোনও কার্পাস ইস্যু করা হবে না। ফলে পণ্য বোঝাই ট্রাকগুলো গ্রহণ না করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতবেনাপোলট্রান্সশিপমেন্ট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কাউখালীতে ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

কাউখালীতে ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানা যায়। সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়া শিক্ষক-কর্মচারীরা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ইংরেজি

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নিরব একই এলাকার আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে এবং পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগে আলোচনায় থাকা ইউটিউবার আরএস ফাহিম-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাজধানীর শাহ আলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, ফাহিমের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা-এর ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মোহাম্মদ মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মোঃ লাল মাহমুদের ছেলে এবং নারুচি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে রবিবার বিকেল প্রায় ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মেহেদী। ঘটনার পর পরিবারের

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে মশাদিয়া গ্রামের