শুক্রবার, ২২ মে, ২০২৬৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাদারীপুর-শরীয়তপুর সীমান্তে সংঘর্ষ: ডাকাতির চেষ্টায় রক্তক্ষয়ী রাত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১৭:২৩

শেয়ার করুনঃ
মাদারীপুর-শরীয়তপুর সীমান্তে সংঘর্ষ: ডাকাতির চেষ্টায় রক্তক্ষয়ী রাত

মাদারীপুর ও শরীয়তপুরের সীমান্তবর্তী এলাকায় ডাকাতদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে খোয়াজপুর-টেকেরহাট বন্দরে ডাকাতি করতে গেলে জনতার প্রতিরোধের মুখে ডাকাতরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে দুই জেলার অন্তত ৯ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা সাতজন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাকাতরা কীর্তিনাশা নদীতে একটি বাল্কহেডে হামলা চালিয়ে লুটপাটের চেষ্টা করছিল। খবর পেয়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। এতে ডাকাতরা গুলি ছোড়ে, এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে ক্ষুব্ধ জনতা ডাকাতদের ধাওয়া করে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে।  

আরও

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

গুলিবিদ্ধদের মধ্যে মাদারীপুরের অনিক সরদার, সালাউদ্দিন সরদার, দুলাল সরদার, সাইমসহ বরগুনা থেকে আসা শ্রমিক হেলাল মোল্লা রয়েছেন। তাদের মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়, পরে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।  

শনিবার সকালে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টায় কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতরা গুলি ছোড়ে এবং শরীয়তপুরের দিকে পালানোর চেষ্টা করে।  

আরও

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা
সংঘর্ষ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এক প্রত্যক্ষদর্শী আলামিন ফকির জানান, হঠাৎ স্পিডবোটে ডাকাতদের আসতে দেখেন। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি ছোড়ে, এতে তিনি আহত হন ও জ্ঞান হারান।  

শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় পালানোর সময় বিক্ষুব্ধ জনতা ডাকাতদের ঘিরে ধরে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মুনতাসির খান জানান, ডাকাতদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত সাধারণ জনগণের মধ্যেও কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে।  

এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তদন্ত চলছে এবং অভিযুক্ত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা উপলক্ষে মেলা’র সমাপনি দিন আজ ২১ মে বৃহস্পতিবার এক জনসচেতনতা মুলক অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।  বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ। সরাইল সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(

টেকনাফে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ আটক সিএনজি চালক

টেকনাফে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ আটক সিএনজি চালক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম হামিদ হোসেন (১৯)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত

সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: নৌপ্রধান

সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: নৌপ্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ব্লু ইকোনোমি বা সুনীল অর্থনীতি এখন জাতীয় উন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের জায়গা দখল করেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রায় এক লক্ষ ১৮ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা দেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বৃহস্পতিবার সকালে বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত দুই দিনে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯১০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।