রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জামায়াত নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে বিশাল মিছিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৯

শেয়ার করুনঃ
জামায়াত নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে বিশাল মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হলেও এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, যা জনগণকে হতাশ করেছে।

আরও

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

বক্তারা বলেন, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁরা অভিযোগ করেন, সরকার দলীয় লোকদের দিয়ে সাজানো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যেখানে একজন সাক্ষী ৭ কিলোমিটার দূর থেকে এবং অপরজন ৩ কিলোমিটার দূর থেকে ঘটনা দেখার দাবি করেছেন, যা হাস্যকর ও অবাস্তব। এছাড়া, এক ব্যক্তি নিজেকে আজহারুল ইসলামের ক্লাসমেট হিসেবে পরিচয় দিলেও নথিপত্রে দেখা যায়, তারা একসঙ্গে পড়াশোনা করেননি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বক্তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পরও এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া বিস্ময়কর। জামায়াতের নেতারা অভিযোগ করেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন পার হলেও এখনো জামায়াতের এই নেতা মুক্তি পাননি, যা চরম বৈষম্যের উদাহরণ।

মিছিল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, অমুসলিম প্রতিনিধি শ্রী নির্মল চন্দ্র সাহা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জামায়াত নেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, অ্যাডভোকেট মাইনুল আলম, আনোয়ার হোসেন, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, ছাত্রশিবির নেতা মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

সৌদি আরব ভেঙে পড়ছে, ইরান নিয়ে নতুন মন্তব্য ট্রাম্পের

সৌদি আরব ভেঙে পড়ছে, ইরান নিয়ে নতুন মন্তব্য ট্রাম্পের

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা

কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ঝালকাঠির উপকূলীয় জনপদ। আজ ১৫ নভেম্বর, সিডরের ১৯ বছর পূর্ণ হলেও জেলার কাঁঠালিয়া, রাজাপুর, নলছিটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সেই দুর্যোগের ক্ষত এখনো রয়ে গেছে। বিশেষ করে সুগন্ধা ও বিষখালী নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা স্থায়ী বেড়িবাঁধের অভাব, নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার দুরবস্থায় ভুগছেন। স্থানীয়দের স্মৃতিচারণ অনুযায়ী, ২০০৭ সালের ১৫ নভেম্বর

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে লাইসেন্সবিহীন শত শত ফার্মেসি গড়ে ওঠার অভিযোগ উঠেছে। এসব দোকানে নেশা উদ্রেককারী উচ্চমাত্রার ওষুধ, ঘুমের ওষুধ ও নিষিদ্ধ ওষুধ ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রির অভিযোগ রয়েছে। পাশাপাশি চিকিৎসক না হয়েও রোগীদের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন কিছু দোকানমালিক। সরাইল সদর, অরুয়াইল, জয়ধরকান্দী, পানিশ্বর, কালিকচ্ছ, চুন্টা ও শাহজাদাপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকানমালিক

কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা

কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা

পটুয়াখালীর কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার দাবি করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে লিমা বেগম (১৯) নামক এক বিধবা যুবতী নারী। এ মামলায় অভিযুক্ত নাসিম হাওলাদার (২১), তার চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান বেল্লাল এবং বাবা শামীম হাওলাদারকে আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। মামলার এজাহার

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের উত্তর পাশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে স্টেশনের উত্তর পাশে ২ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই নারীকে রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি ২ নম্বর রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ঢাকাগামী

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কেরুনতলী স্টেশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন। তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার