বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপির হরতাল প্রত্যাহার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৭

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে বিএনপির হরতাল প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুর ১২টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দেওয়ার পর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক সরকার সকল প্রার্থীর পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, মির্জা ফখরুল দেশে ফিরে ৫ ফেব্রুয়ারির মধ্যে বিষয়টির সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে ওই সময়ের মধ্যে সমাধান না হলে পুনরায় কর্মসূচি দেওয়া হবে।  

এর আগে, শুক্রবার রাতে কাউন্সিল স্থগিতের প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে এবং শনিবার সকাল থেকে হরতাল পালন শুরু করে। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন জানান, ২৩ জানুয়ারির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু ও আসাদুল হাবীব দুলু ১০ ফেব্রুয়ারির মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলন শেষ করার নির্দেশ দিয়েছিলেন। অথচ ৩১ জানুয়ারির চিঠিতে জেলা বিএনপি সম্মেলন স্থগিতের নির্দেশ দেয়। জেলা কমিটির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতারা।  

আরও

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকালে ইউনিয়ন সম্মেলনের ভোটগ্রহণের কথা থাকলেও জেলা বিএনপি আকস্মিকভাবে তা বাতিল করে। এতে ক্ষুব্ধ হয়ে প্রার্থী ও ভোটাররা হরতালের ডাক দেন এবং কর্মসূচি পালন করেন।  

শুক্রবার রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন এবং হরতালের সমর্থনে স্লোগান দেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঠাকুরগাঁও
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বালিয়াডাঙ্গী থানার পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত বিএনপি মহাসচিবের আশ্বাসে নেতাকর্মীরা শান্ত হন এবং দুপুরের পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়।  

বিএনপির নেতাকর্মীদের দাবি, সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলছেন, বালিয়াডাঙ্গী উপজেলায় নির্ধারিত সময় অনুযায়ী সম্মেলন করতে হবে, অন্যথায় দলের অভ্যন্তরে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে।  

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও, আগামী দিনে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে নেতাকর্মীরা অপেক্ষায় আছেন। তারা মনে করছেন, কেন্দ্রের হস্তক্ষেপে বিষয়টির সুষ্ঠু সমাধান হতে পারে।

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর একটি চাম্বল গাছ ভেঙে পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রেণিকক্ষ দুটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার সময় ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, ফলে

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার সার্কেল এএসপি’র নির্দেশনা এবং ওসি মো. জাকির হোসেনের পরামর্শে পুলিশের দুটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবা ও

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার ও আশপাশের গ্রামগুলোতে কামারপল্লীর কর্মকারদের ব্যস্ততা এখন চরমে। দিন-রাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, বঁটি, ছুরি, চাকু ও চাপাতি তৈরি ও শাণ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সোমবার (২৫ মে) সরেজমিনে বাংলাহিলি