মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬২৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

আশাশুনির ৬ বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১:৩৫

শেয়ার করুনঃ
আশাশুনির ৬ বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে ক্লাশ করছে শিক্ষার্থীরা

আশাশুনি উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বছরের পর বছর নতুন ভবন নির্মাণ না হওয়ায় এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে দুশ্চিন্তায় থাকেন। এসব বিদ্যালয়ের বেশিরভাগ ভবনেই ছাদ ধসে পড়া, পিলারে ফাটল, টিউবওয়েল ও ল্যাট্রিনের সমস্যা এবং নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়া যাতায়াতের রাস্তাও ভেঙে পড়েছে, ফলে শিক্ষার্থীদের ক্লাসের প্রতি মনোনিবেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং অনুপস্থিতির হার বেড়ে গেছে।

১. হাঁসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়:

আরও

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবন ২০০০ সালে নির্মিত হয়, কিন্তু ২০১৩ সাল থেকে ভবনের ছাদ ও দেয়ালে ফাটল ধরতে শুরু করে। ২০১৫ সালে একটি টিনসেড ঘরে ক্লাস নেয়া শুরু হয়, কিন্তু সেখানে সংকুলান হয়নি, ফলে পুরানো ভবনের কিছু ভালো কক্ষও ব্যবহৃত হতে থাকে। ১০-১২ বার ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়েছেন। ২০১৮ সালে এক শিক্ষক গুরুতর আহত হন এবং পরে মারা যান। এলাকাবাসী দ্রুত নতুন ভবন এবং সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

২. গাইয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়:

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবন ২০০৩ সালে নির্মিত হয়, কিন্তু কিছু বছর ধরে ছাদ ধসে পড়ছে এবং ভিতরে পানি পড়ছে। স্কুলের টিনসেড ঘর ব্যবহার করা হলেও নিরাপত্তাহীনতার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। স্থানীয়রা দাবি করেছেন, নতুন ভবন নির্মাণ, রাস্তা সংস্কার, টিউবওয়েল এবং টয়লেটের সমস্যাগুলোর সমাধান খুবই জরুরি।

আরও

বিদ্যালয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

৩. নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়:

১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের কিছু অংশ ধসে পড়েছে, এবং শিক্ষার্থীদের যাতায়াতের পথও বিপজ্জনক। বারবার শিক্ষাবিভাগে অবহিত করলেও নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

৪. কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়:

১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবনটির ছাদ, পিলার এবং কার্ণিশে ফাটল ধরেছে। কিছু সময় আগে একটি বড় অংশ ভেঙে পড়েছিল, তবে ভাগ্যক্রমে প্রাণহানি ঘটেনি। স্কুলের যাতায়াতের রাস্তা ও টয়লেট ব্যবস্থার সমস্যা রয়েছে। এলাকাবাসীর দাবি, স্কুল ভবনের মেরামত ও রাস্তা সংস্কার করা উচিত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৫. পুইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়:

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবন ২০০০ সালে নির্মিত হয়, কিন্তু বর্তমানে ভবনটি ভেঙে পড়েছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্কুলের মাঠে বর্ষায় পানি জমে থাকে এবং শিক্ষার্থীরা নৌকায় চলাচল করতে বাধ্য হয়। টিউবওয়েল নেই, টয়লেট ব্যবহারের উপযোগী নয় এবং রাস্তা সংস্কারের প্রয়োজন।

৬. লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়:

২০০২ সালে নির্মিত এই বিদ্যালয়ের ভবন বর্তমানে খুবই জরাজীর্ণ। ছাদ এবং দেয়ালগুলো ভেঙে পড়ছে, এবং সম্প্রতি একাধিকবার ছাউনির টিন ঝড়ে উড়ে গেছে। বিদ্যালয়ের চত্বর পানিতে তলিয়ে যায় এবং শিক্ষার্থীরা হাটু পানিতে স্কুলে যাতায়াত করে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণ করা হোক।

অভিভাবকদের উদ্বেগ:

এখানকার অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে খুবই চিন্তিত। স্কুলগুলোর বর্তমান অবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে এবং শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসের অবস্থান:

আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী জানান, এসব বিদ্যালয়ের ভবনগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, “এগুলো অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এখনো নতুন ভবন নির্মাণের জন্য কোন ব্যবস্থা নেয়া হয়নি। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বারবার দাবি জানিয়েছি।”

সর্বশেষ সংবাদ

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

রিয়াদে সোফা কারখানায় আগুন, প্রাণ গেল ১৬ বাংলাদেশির

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফেলের হার বাড়ার কারণে এসএসসি পরীক্ষায় সার্বিক পাসের হার কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানে এবারও পাস করেনি কেউই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বিদেশের পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে একটি কেন্দ্রেও কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের

এসএসসিতে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

এসএসসিতে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রায় ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছরের তুলনায় এবার পাসের হার প্রায় দুই শতাংশ বেশি। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফল

আধুনিক শিক্ষা গড়তে মাউশির নতুন পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত

আধুনিক শিক্ষা গড়তে মাউশির নতুন পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, প্রশাসনিক সংস্কার, প্রযুক্তির ব্যবহার, শিক্ষক বদলি ও নিয়োগে স্বচ্ছতা, জলবায়ু অভিযোজন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিনামূল্যে স্কুল পোশাকসহ বিভিন্ন বিষয়ে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাউশির কর্মকর্তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমবে এবং স্মার্ট ও মানসম্পন্ন

তিন কর্মসূচি ঘিরে জবিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

তিন কর্মসূচি ঘিরে জবিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

একই স্থান ও একই সময়ে তিনটি পৃথক সংগঠনের কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) একই স্থান ও