
প্রকাশ: ২ জুন ২০২৪, ০:৩৭

মেহেরপুর শহরের পৌর গড়পুকুরে গোসল করতে গিয়ে তৌফিক (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যায় শিশুটি।
নিহত তৌফিক মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার তোজাম্মেল হকের ছেলে ও মেহেরপুর টেকনিক্যাল স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল ১০ টার দিকে নিহত তৌফিক ও তার কিছু বন্ধু মিলে স্কুল থেকে গড়পুকুরে গোসল করতে নামে। পুকুরে বন্ধুদের সাথে জলকেলি খেলতে গিয়ে অসাবধানতা বসত তৌফিক পানির নিচে তলিয়ে যায়। এসময় ওই পুকুরে গোসলরত অন্যান্য লোকজন খুঁজতে থাকে।

খবর পেয়ে মেহেরপুর ফাঁয়ার এন্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছান। ফাঁয়ার সার্ভিসের দলটি প্রায় ঘন্টাব্যাপী খোঁজা-খুজির পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
