বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদ বাজার: বরিশালে দেশি পণ্যের চাহিদা বেশি, কম বিদেশী পণ্যের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ১:৩০

শেয়ার করুনঃ
ঈদ বাজার: বরিশালে দেশি পণ্যের চাহিদা বেশি, কম বিদেশী পণ্যের

আসছে পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বরিশালের ঈদ বাজারে ক্রেতাদের সমাগম বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। বিক্রেতারাও বেশ খুশি। ছোট-বড় মার্কেট, স্বনামধন্য শোরুম ও শপিংমলগুলোর ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রং-বেরংয়ের বাতিতে ঝলমল করছে সব এলাকা। তবে দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে আমদানীকৃত পণ্য সামগ্রী বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশংকা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ মানুষ দেশী পণ্য কিনছেন। এদিকে ক্রেতাদের দাবি অন্যান্য বছরের তুলনায় এবার পণ্যর দাম বেশি। অপরদিকে ১০ রোজার পর থেকে নগরীর নামীদামি টেইলার্সসহ অলিগলির টেইলার্সেও পোশাক তৈরির অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া ২০ রোজার পর থেকে জুতা ও কসমেটিক্সের দোকানগুলোতে বেচাবিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সবমিলিয়ে ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।

সরেজমিনে নগরীর বিভিন্ন মার্কেট বিপনি বিতানগুলো ঘুরে জানা গেছে, রমজান শুরুর পূর্বেই ক্রেতাদের চাহিদার দিক বিবেচনায় রেখে প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা নিত্য নতুন কালেকশন নিয়ে পসরা সাজিয়েছে ফ্যাশন হাউজ, মার্কেট ও অভিজাত বিপনি বিতানগুলো। ঈদের কেনাকাটার জন্য ভিড় লক্ষ করা গেছে, রিচম্যান-লুবনান, স্মার্টটেক্স, স্বপ্ন, স্টার প্লাস, ব্যাঙ, চন্দ্রবিন্দু, বিশ্ব রঙ ও আড়ং সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের দোকানগুলোতে। এছাড়া নগরীর চকবাজার, ভেনাস মার্কেট, সদর রোড, হেমায়েত উদ্দিন রোড, সোবাহান কমপ্লেক্স, ফকির কমপ্লেক্সসহ বিভিন্ন শপিংমলগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এদিকে সিটি মার্কেট ও মহসিন মার্কেটে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের ভিড় লক্ষণীয়। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শৌখিন ক্রেতারা ঈদের কেনাকাটা করার জন্য ছুটে আসছেন বরিশাল শহরে। সে কারণেও নগরীর শপিংমলগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আরও

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

বিক্রয়কর্মীদের সাথে আলাপকালে তারা জানান, মেয়েদের থ্রি-পিসে এবার কিছুটা ভিন্নতা রয়েছে। ‘পি-কে’, ‘কাল্পনিক’, ‘লাভ স্টোরি’ নামের নতুন ডিজাইনের থ্রি-পিসের যথেষ্ট চাহিদা বরিশালের ঈদ বাজারে। তবে মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে আলিয়াকাট ও নায়রাকাট। আর শিশুদের পোশাকের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবী বেশি হচ্ছে। এখানে পোশাক কিনতে আসা কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, প্রথম রোজার দিকে মার্কেটে এলেও কেনাকাটা করেননি। তবে আজ আলিয়াকাট কিনেছেন। 

ঈদ বাজার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নগরীর গীর্জামহল্লা এলাকার বৈশাখী শপিংমলের ম্যানেজার মকবুল হোসেন জানান, শব-ই বরাতের পর থেকেইে বেচাকেনা বাড়তে শুরু করে। বাচ্চাদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। 

আরও

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

এদিকে শাড়ি বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি ও খুচরা শাড়ি বিক্রেতারা এবছর ভারত থেকে গুজরাটি সিল্ক, বাহা সিল্ক, মনিপুরী কাতান, মনিপুরী সুতি, পিউর সিল্ক, জর্জেট ও নেটের ওপর কাজ করা শাড়ি আমদানি করেছেন। তবে এবার বেশিরভাগ ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে ঢাকাই জামদানি, টাঙ্গাইল জামদানি, তাঁতের শাড়ি, সফট সিল্ক আর জুট জামদানি। এগুলোর দামও ক্রেতাদের নাগালের মধ্যে। এবছর ঈদে ৫ থেকে ৭ হাজার টাকার দামি শাড়ি বিক্রি হচ্ছে বেশি।

নগরীর চকবাজারের কুন্ডেশ^রী বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, এবছর আমদানীকৃত শাড়ি বেচাকেনা  নেই বললেই চলে। দেশি পণ্যই বেশি চলছে। সবচেয়ে বেশি  বিক্রি হচ্ছে দেশি থ্রিপিচ ও বি-প্লাস শাড়ি। তিনি বলেন, বরিশালে নামীদামি ব্রান্ডের শো-রুম চালু হওয়ায় এবার ক্রেতারা ওই দিকে ছুটলেও আগামীতে তারা আবারো চকবাজারেই ফিরবেন। 

‘টপ-টেন’ বরিশাল শাখার ব্যবস্থাপক ইমরান শেখ বলেন, আমরা সব সময় পোশাকের গুণগত মান ধরে রাখার চেষ্টা করছি। মানের সঙ্গে আমাদের প্রতিটি পণ্যের দামটাও সামঞ্জস্য করে নির্ধারণ করা হয়েছে।

সদ্য বরিশালে ব্রান্ড শপিংমল আড়ং এর শাখা উদ্বোধন করা হয়েছে। এ বছর উচ্চবিত্ত পরিবারের সদস্য আড়ংয়ের দিকেই ছুটছেন। বিশেষ করে সন্ধ্যা হলেই এখানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এখানে শপিং করতে আসা কলেজছাত্রী রুম্পা বলেন, আড়ংয়ের পোশাকের প্রতি আস্থা বেশি। এতদিন ঢাকায় গিয়ে মার্কেট করতে হতো। এবার বরিশালে শাখা হওয়ায় তার মতো অনেকেই এসেছেন এখানে মার্কেট করতে। তবে ভিন্নকথা বলেন ক্রেতা তারিক হাসান। তিনি বলেন, রাজধানী ঢাকায় আড়ংয়ের পোশাক আর বরিশালের আড়ংয়ের পোশাকে পার্থক্য রয়েছে। তাই তিনি না কিনেই ফিরে যাচ্ছেন। আড়ংয়ের ম্যানেজার মো. আল-আমিন জানান, দক্ষিণাঞ্চলবাসীর চাহিদা মাথায় রেখেই বরিশাল শাখায় বিভিন্ন  ধরণের পোশাক এনেছেন তারা। ক্রেতাদের সন্তষ্টিকেই প্রাধাণ্য দিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছেন তারা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নগরীর কাটপট্টি এলাকার থান কাপড়ের দোকানগুলোতে তেমন একটা ভীড় দেখা যায়নি। কারণ হিসেবে জানা যায়, যারা কাপড় কিনে পোশাক তৈরি করবেন তারা আগেভাগেই কেনাকাটা শেষ করেছেন। রাফিন ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী বেনজির আহম্মেদ বাবু বলেন, নি¤œবিত্ত পরিবারগুলো নামি-দামি ব্রান্ডের পণ্য কিনতে পারে না। তাদের সংখ্যাই বেশি। আর এ কারণে রোজা শুরুর পূর্ব থেকে তারা গজ কাপড় কিনে দর্জির কাছে ছোটেন।

এদিকে জুতার দোকানগুলোতে ২০ রোজার পর থেকেই বেচাবিক্রি বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মেট্রো সু হাউজের প্রোপ্রাইটর শামছুল আলম জানান, বিদেশী জুতার দাম ১০% বাড়লেও চাহিদা কম। দেশি জুতার চাহিদাই বেশি। ঈদের আগে তাদের বেচাকেনা আরও বাড়বে বলেও জানান তিনি।

নগরীর এ্যাপেক্সা ও বাটা শো-রুমে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। কলেজছাত্র ইমরান জানান, এ্যাপেক্স এর জুতা পড়তেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাইতো ঈদের এ্যাপেক্সের জুতা কিনেছেন। এদিকে বাটা শো-রুমে আসা কলেজ শিক্ষক মিজান রহমান জানান, গুনগত মান ও টেকসই হওয়ায় বাটাতেই আস্থা তার।

এদিকে স্বল্প আয়ের মানুষের ভরসাস্থল নগরীর মহসিন মার্কেট, সিটি মার্কেট পুরোদমে জমে উঠেছে। ঈদ-উল ফিতরকে ঘিরে নগরীর নামিদামি শপিংমলের চেয়ে এ মার্কেট দুটোতে ক্রেতাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এখানে আসা ক্রেতাদের দাবি, তুলনামূলকভাবে বরিশালে পোশাকের দাম গতবারের চেয়ে ৩/৪ গুণ বেশি। তাই, তারা পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে অনেকটা কমদামে এখানকার দোকানগুলো থেকে কিনতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ ভোক্তা অধিকারের পক্ষ থেকে সঠিক মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে। তবে ভোক্তার জেলা কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি পণ্যে যেখানে যৌক্তিক একটা লাভ করা যায়, সেখানে বরিশালে ৯০ থেকে ১০০ শতাংশ লাভ করার প্রবণতা দেখা যাচ্ছে, ব্যবসায়ীদের মধ্যে। এছাড়া অনেকে অনৈতিকভাবে আলাদা করে ভ্যাট সংযুক্ত করেছেন। এগুলোর বিরুদ্ধে অভিযানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে ঈদ বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে ও যানজটমুক্ত রাখতে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ক্রেতাদের চাপ সামলাতে ইতোমধ্যে নগরীর চকবাজার ও গীর্জা মহল্লা এলাকার সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ইতোমধ্যে পুরো নগরীজুড়ে ২শ ৬০টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ২৪ ঘণ্টা নগরীকে পর্যবেক্ষণ করছে পুলিশ। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, উন্নত পুলিশি সেবার লক্ষ্যে ক্রাইম কন্ট্রোল, ট্রাফিক ও থানা কন্ট্রোল এবং সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের জন্য ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মাধ্যমে বিভাগীয় শহর বরিশালের পুরো নগরী এখন পুলিশি নজরদারির মধ্যে রয়েছে। সে কারণে মধ্যরাতেও নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে নির্বিঘেœ ঈদের বেচাকেনা চলছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কুমিল্লার দেবীদ্বারে জমি দখল, গাছপালা কেটে ফেলা, রাতের আঁধারে ঘর নির্মাণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. কবির হোসেন নামে এক ব্যক্তি। নিজের জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ বাজার মসজিদ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কবির হোসেন তাঁর জমি দখলের চেষ্টা

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী ও ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকার ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য। সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান

রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাতিল ৬১ ফ্লাইটে ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাতিল ৬১ ফ্লাইটে ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় এ পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী। শনিবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি,

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘শিশু বিয়ে আর নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে