সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ঈদে বাসভাড়া বাড়ানোর কারণ জানালেন শাজাহান খান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২৪, ১:২৬

শেয়ার করুনঃ
ঈদে বাসভাড়া বাড়ানোর কারণ জানালেন শাজাহান খান

বাস মালিকরা সারাবছর যাত্রীদের যে ডিসকাউন্ট দেন সে কারণেই ঈদের সময় বাসভাড়া বাড়ান বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

সোমবার (১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতরে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

ঈদের সময় বাসভাড়া দ্বিগুণ হয়ে যায়, এ বিষয়ে জানতে চাইলে শাজাহান খান বলেন, আমি জানি এটি একটি বিতর্কিত বিষয়। কিছুক্ষণ আগে এটি নিয়ে আলোচনা হয়েছে। বিমানের ভাড়া বাড়ছে নাকি কমছে? বিমান কি যানবাহন না? অবশ্যই বিমান গণপরিবহন। ঢাকা থেকে যাচ্ছে, সেই গাড়িটা কিন্তু ফাঁকা আসতেছে। সেখানে অনেক সময় তারা ভাড়া কিছুটা বাড়ায়, তাও খুব বেশি না। ডাবল নেয় না। সেক্ষেত্রে সাধারণ মানুষ যদি গাড়ি না পায় তাহলে হয় ইজি বাইক, অথবা মাইক্রোবাস, অথবা নানানভাবে সে কিন্তু যাবেই। দেখা যায় নানানভাবে সে কষ্ট করে যাচ্ছে।

বাড়তি ভাড়াটাকে আপনি বৈধতা দিচ্ছেন কি না? প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়তি ভাড়া কোনটা? বাড়তি ভাড়া বলতে সবসময়ে যেটা নেয় তারচেয়ে যেটা বেশি নেয়। কিন্তু সেখানে ডিসকাউন্ট আছে। বিভিন্ন সময় পাঁচশ টাকা ভাড়া হলে হয়ত একশ টাকা ডিসকাউন্ট সারা বছর চলে। ঈদের সময় হয়ত ওই একশ টাকা বাড়তি নেওয়া হয়। সেটাকে মনে করে বাড়তি ভাড়া।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
শাজাহান খান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

তার মানে কি সারা বছর পরিবহণ লোকসান দিয়ে চলে? প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু বলতে চাই পরিবহণ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে পরিবহনকে টিকিয়ে রাখতে হবে। পরিবহণ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পরিসংখ্যান আছে এবং বিভিন্ন কথা বলা হয় এটি পরিবহণ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। আমরাও চাই ভাড়া বাড়ুক। মালিকরা যতই বলুক তারা ভাড়া বৃদ্ধি করবে না কিন্তু দেখা যায় মালিকরা ভাড়া বেশি নিয়েই থাকে।

তিনি বলেন, ওই যে সারা বছর যেটা ডিসকাউন্ট করে সেটাই বাড়ে। যে ভাড়াটি সরকারিভাবে নির্ধারিত তার পরেও তারা সারাবছর ডিসকাউন্ট দেয়। তেলের দাম কমায় বাস ভাড়া সমন্বয় করা হবে, সেটি নিয়ে আজকে কথা হয়েছে। মালিকরাও বলেছেন, মন্ত্রীও বলেছেন এটি নিয়ে কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। টিকিট কালোবাজারি হয় না? সেখানেই কিন্তু বাড়তি ভাড়া হয়ে যায় অনেকক্ষেত্রে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তেলের দাম কমায় মালিকসহ সবাই সম্মত হয়েছেন যে পরিমাণ দাম কমেছে সেটি তারা সমন্বয় করে নেবেন। শাজাহান ভাই যেটি বলেছেন তারা যে ডিসকাউন্টটা দেন সারাবছর, ঈদে সেটি দেন না। বিআরটিএ’র মাধ্যমে নির্ধারিত ভাড়াটিই তখন তারা নেন। তিনি কনসিডার করতে বলেন সবসময় বাসটা খালি ফেরত আসে, সেটির একটা খরচ আছে। সেই খরচটা অনেক মালিক নিয়ে থাকেন।

সর্বশেষ সংবাদ

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি খাতে সহযোগিতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ নয়: তথ্যমন্ত্রী

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না। গণমাধ্যমে দায়িত্বশীলতা নিশ্চিত করতে তথ্য যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ তথ্য ও সংবাদ প্রচার হচ্ছে। এর অনেকগুলোই

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষি উৎপাদন সচল রাখতে দেশের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চাষিরা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার করতেই