
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১:৪৫

সরাইল উপজেলার সদর কুট্রাপাড়া এলাকায় ৮৩টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
জানাযায় আজ সোমবার (১১ মার্চ) দুপুরে পর উপজেলার সদরে দর্জিপাড়া ও কুট্টাপাড়া (পশ্চিম) এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। এ অভিযানে সঙ্গে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাসহ সরাইল থানা পুলিশ উপস্থিত ছিলন।

সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা এ প্রতিনিধিকে বলেন, একটি চক্র বিভিন্ন বাসা বাড়িতে এই অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।
আজ অভিযান পরিচালনা কালে উপজেলার দর্জিপাড়া ও কুট্টাপাড়ার (পশ্চিম) এলাকা থেকে ৮৩ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৩ হাজার ৭০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। তিনি বলেন,অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলবে।
