শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬২৪ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নদীর পার ঘেষে নির্মাণ হচ্ছে রিসোর্ট, গতিপথ পরিবর্তনের শঙ্কা পাউবো'র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:১৬

শেয়ার করুনঃ
নদীর পার ঘেষে নির্মাণ হচ্ছে রিসোর্ট, গতিপথ পরিবর্তনের শঙ্কা পাউবো'র

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর গতিপথ বন্ধ করে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তারই প্রেক্ষিতে প্রশাসনিক ভাবে একটি গঠিত কমিটির শঙ্কা রিসোর্টটি নির্মাণ হলে ব্রীজের উভয় পাশে সাতটি স্প্যানের মুখ বন্ধসহ নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি বিভিন্নস্থানে ভাঙ্গন দেখা দিবে। 

লিখিত অভিযোগের বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী ব্রীজের নিচের অনেকটা অংশে মাটি ভরাট করে ব্যাক্তি উদ্যোগে শ্বেতপদ্ম রিসোর্ট লিমিটেড নামে একটি প্রকল্পের কাজ চলছে। যা সম্পূর্ণ জমি রিসোর্ট কর্তৃপক্ষের বলে দাবি উদ্যোক্তাদের।

আরও

হবিগঞ্জে জমে উঠেছে নির্বাচনী লড়াই, ১০৩ কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ

হবিগঞ্জে জমে উঠেছে নির্বাচনী লড়াই, ১০৩ কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ

রিসোর্টটি রক্ষায় অনেকটা তরিঘরি করে বাঁধ নির্মাণের জন্য নিজেরাই ব্লক ও বাঁধ তৈরি করছেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে তা উপচে আশেপাশের কৃষি জমির ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। এতে ক্ষুদ্ধতা প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, টাঙ্গন নদীর উপর ফেসরাডাঙ্গী ব্রীজ সংলগ্ন ৯ একর জমির উপর ১০ কোটি টাকা ব্যয়ে ব্যক্তি মালিকানা উদ্যোগে এ রিসোর্টটি নির্মাণ করা হচ্ছে। আর সেকারণে এলাকার জমি, ফসল, বসতভিটা রক্ষার দাবি জানিয়ে স্থানীয়রা গত ০৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য, জেলা প্রশাসক, পানি উন্নয়ণ বোর্ড, উপজেলা প্রশাসন ও এলজিইডিসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন।

আরও

দিনাজপুর-৬: আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, জামায়াত চায় ধরে রাখতে

রিসোর্ট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
দিনাজপুর-৬: আসন ফিরে পেতে মরিয়া বিএনপি, জামায়াত চায় ধরে রাখতে

অন্যদিকে প্রকল্প শুরুর আগে ৩০ নভেম্বর ২০২৩ সালে নদীর সীমানা মাপযোগে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছিলেন রিসোর্ট কর্তৃপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মাহবুবর রহমানের নির্দেশে একটি কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কয়েকদিন পর ওই কমিটি জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদনও দাখিল করেন। কিন্তু কমিটির প্রতিবেদন জমা দেয়ার আগেই রিসোর্ট নির্মাণের কাজ শুরু করেন উদ্যোক্তারা। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গঠিত কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, রিসোর্ট কর্তৃপক্ষ যেভাবে মাটি ভরাট করেছেন তাতে ফেসরাডাঙ্গী ব্রিজের বারোটি স্প্যানের মধ্যে উভয় পাশের সাতটি স্প্যানের মুখ বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে নদীর তীরে ভাঙ্গন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। 

স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন, হামিদুর রহমান, ফজির উদ্দিনসহ অনেকে জানান, নদীর উপর রিসোর্ট নির্মাণ হলে বন্যার সময় কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হবে তবে মানুষের ক্ষতি করে নয়। গরীব মানুষের ঘরবাড়ি ও কৃষি জমির কথাও ভাবতে হবে। অনেকেই নিজ জমিতে নদীর ধারেই পুর্বপুরুষের ভিটে মাটিতে বসবাস করছে। এমনিতেই বর্ষায় টাঙ্গন নদী ফুলে ফেপে উঠে। এমন অবস্থায় নদীর গতিপথে বাঁধা সৃষ্টি করা হলে গোটা গ্রাম নদীতে চলে যাবে। বেকার হয়ে পড়বে এলাকার কৃষক। ভিটে ছাড়া হবে কয়েক'শ পরিবার। এ অবস্থায় রিসোর্টটি নির্মাণের আগেই জেলা প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ চান স্থানীয়রা।

এ বিষয়ে শ্বেতপদ্ম রিসোর্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন কামালের দাবী, নদী তাদের জমির উপর দিয়ে বয়ে গেছে। তারা নিজস্ব জমিতে রিসোর্ট নির্মান করছেন। নদীর জমি ভরাট করা হয়নি বরং তাদের জমি ভরাটের কারণে ব্রিজটি রক্ষা পাবে বলে জানান তিনি। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি ঘটনাস্থল খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবর রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। দাখিলকৃত প্রতিবেদন দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

শিরোপা ধরে রাখার মিশনে বিকেলে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

শিরোপা ধরে রাখার মিশনে বিকেলে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

বাংলাদেশ ইস্যুতে তৃতীয় দেশের প্রভাব নাকচ ভারতের

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নাকচ করলেন তারেক

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নাকচ করলেন তারেক

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ে নজর দেবে ইইউ

নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ে নজর দেবে ইইউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং সমান সুযোগ নিশ্চিত করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখছে সংস্থাটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল ৭ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর-৬ আসনের বিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনি জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিরামপুর সরকারি কলেজ মাঠে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

কুমিল্লা-৪: ট্রাকে ধান তুলতে মাঠে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ

বিএনপি প্রার্থী শূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন'র নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থীকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

ভোটের মাঠে প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত পরিবারের সদস্যরাও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমানের নির্বাচনী প্রচারণা উৎসবমুখর রূপ নিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে প্রার্থীর স্বজনরা গণসংযোগে অংশ নেন। এম নাসের রহমানের সহধর্মিনী রেজিনা নাসের, পুত্র নাবিল রহমান, কন্যা আমিরা রহমান এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সফিউর রহমান

দৌলতদিয়ায় ৪ দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক, পাল্টাপাল্টি অভিযোগ

দৌলতদিয়ায় ৪ দিনেও উদ্ধার হয়নি পদ্মায় নিখোঁজ যুবক, পাল্টাপাল্টি অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় ফেরির পন্টুন হতে পড়ে পদ্মা নদীতে নি‌খোঁ‌জ যুবক রেজাউল শিকদারের (৩৫) সন্ধান মেলেনি শুক্রবার দুপুর পর্যন্ত গত ৪ দিনেও।  সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।  রেজাউলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৪ টি মাদক, ২টি ছিনতাই ও ১টি জুয়ার মামলা রয়েছে।  প্রত্যক্ষদর্শী ও স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দি‌কে দৌলত‌দিয়া