রবিবার, ৩১ মে, ২০২৬১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিসিকে আগ্রহ নেই ব্যবসায়ীদের, বরাদ্দ হয়নি অর্ধেক প্লট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৩

শেয়ার করুনঃ
বিসিকে আগ্রহ নেই ব্যবসায়ীদের, বরাদ্দ হয়নি অর্ধেক প্লট

পর্যটন নগরী ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পাশে উত্তরসুর এলাকায়  ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। নির্মাণের সাড়ে চার বছরেও বরাদ্দ হয়নি অর্ধেক শিল্প প্লট।

সরজমিন ঘুরে দেখা যায় বরাদ্দকৃত প্লট খালি পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার কারণে যেখানে থাকবার কথা শিল্প প্লট সেখানে গজিয়েছে ঘাস আর ঝোপ জঙ্গল। জঙ্গলে আচ্ছাদিত এক ভুতুরে অবস্থায় পরিণত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, শিল্প প্লটের দাম বেশি। নেই গ্যাস সংযোগ। এসব কারণে আগ্রহ হারিয়ে ফেলেছেন ব্যবসায়ীরা। 

আরও

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে বিসিক প্লট প্রস্তুত হবার প্রথম বছরে মাত্র তিনটি প্লট বরাদ্দ হয়। সেগুলো আবার যারা বরাদ্দ পেয়েছিলেন তারা বরাদ্দ বাতিল করে টাকা উত্তোলন করে নিয়ে যান। পরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বিসিক শিল্পনগরী। চতুর্থ বছরে এসে বিসিক কর্তৃপক্ষের নানা তৎপরতায় একটি প্রতিষ্ঠানের ৪০টিসহ মোট ৫১টি প্লট বরাদ্দ হলেও সেগুলোতে কোন কারখানা গড়ে ওঠেনি। এমনকি কারখানা গড়ে তোলার কোন কার্যক্রমও নেই। দেশের ৮০টি বিসিক শিল্পনগরীর মধ্যে ৭৯টিতে প্লট বরাদ্দের জন্য প্রতিযোগিতা রয়েছে।

 এক প্লটের জন্য একাধিক উদ্যোক্তা চাহিদা দেয়ায় লটারির মাধ্যমে প্লট বরাদ্দ করতে হচ্ছে। 

আরও

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

শিল্প উদ্যোক্তা সংশ্লিষ্টদের সাথে আলাপকালে জানা গেছে, স্থানীয়ভাবে জমির বাজার মূল্য থেকে বিসিকের প্লটের জমির মূল্য কয়েকগুন বেশি এবং পার্শ্ববর্তী জেলা সদর মৌভীবাজারে অবস্থিত বিসিকের প্লটের চেয়ে শ্রীমঙ্গল বিসিকের প্লটের মূল্য বেশি হওয়া, প্রচারণা ও নিরাপত্তার অভাব এবং বিসিক পরিচালনার জন্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ না হওয়ায় স্থানীয় শিল্প উদ্যোক্তারা এখানে প্লট বরাদ্দ নিতে তেমন আগ্রহী হচ্ছেন না। 

বিসিক উদ্বোধনের পর প্রথম বছরে এখানে যারা তিনটি প্লট ক্রয় করেছিলেন তারা আবার টাকা বরাদ্দ বাতিল করে টাকা ফেরত নেন। নির্মাণের সাড়ে বছরের মাথায় এসে শ্রীমঙ্গল বিসিকের ১১৯টি প্লটের মধ্যে একটি প্রতিষ্ঠানের ৪০টিসহ মোট বরাদ্দ হয়েছে ৫১টি প্লট। বাকি ৬৮টি প্লট এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যে ৫১টি প্লট বরাদ্দ হয়েছে তাতে কাঁচামালের প্রাপ্যতা থাকা সত্তে¡ও এখনো কোন কারখানা গড়ে ওঠেনি। কারখানা গড়ে তোলার কোন কার্যক্রমও নেই। যারা প্লট বরাদ্দ পেয়েছেন তারা বরাদ্দের টাকা জমা প্রদান করে অনেকটা হাত-পা গুটিয়ে বসে আছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শিল্প উদ্যোক্তরা জানান, আশপাশের জমির চেয়ে শ্রীমঙ্গল বিসিকের জমির মূল্য কয়েকগুণ বেশি হওয়ায় সরকার ভর্তুকি দিয়ে প্লট বরাদ্দ না দিলে এবং কারখানা স্থাপনে সহজ শর্তে ঋণ প্রদান না করলে শ্রীমঙ্গলের বিসিক শিল্পনগরী জমে ওঠার সম্ভবনা কম। বিসিক মৌলভীবাজার কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজারের বিনিয়োগকারীদের চাহিদা পূরণের লক্ষ্যে  শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় ২০১২ সালের জুলাই মাসে ২০ একর জমি অধিগ্রহণ করে ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক মৌলিক শিল্পনগরী নির্মাণের কাজ শুরু হয়। ২০১৯ সালের জুন মাসে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সেখানে বিসিক কর্মকর্তাদের জন্য নির্মিত একাধিক অফিস ভবন, পাম্প হাউস এবং পাম্প চালক কোয়াটার, ডাম্পিং ইয়ার্র্ড, মসজিদ, পুকুর এবং পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে নির্মিত বিসিক শিল্পনগরী শ্রীমঙ্গলের কাজ শেষ হয়। 

এখানে কারখানা স্থাপনের জন্য তৈরি করা হয় বিভিন্ন মাপের ১১৯টি প্লট। যেখানে মৌলভীবাজার বিসিকের প্রতি শতক জমির মূল্য ৩ লক্ষ টাকা, সেখানে শ্রীমঙ্গল বিসিকের প্রতি শতক জমির মূল্য নির্ধারণ করা হয় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা। অথচ শ্রীমঙ্গল বিসিকের পার্শ্ববর্তী প্রতি শতক জমির মূল্য সড়কের পাশে সর্বোচ্চ ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে। ২০১৯ সালে উদ্বোধনের পর এখানে মাত্র তিনটি প্লট বরাদ্দ করা হলেও পরে ওই তিনজন টাকা ফেরত নিয়ে নেন। এরপর দীর্ঘ প্রতিক্ষার পর চার বছরের মাথায় সম্প্রতি সর্বমোট ৫১টি প্লট বরাদ্দ নিয়েছে শিল্প উদ্যোক্তারা। বাকি ৬৮টি প্লট এখনো অবিক্রিত। এরইমধ্যে গত সাড়ে চার বছরের মধ্যে তিনবারে বিসিকের ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। প্রতিবার ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় মামলাও হয়েছে। 

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব জহর তরফদার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শ্রীমঙ্গল সারাদেশের মধ্যে একটি ব্যবসায়ীক প্রাণন্দ্রে। উপজেলায় ইতোমধ্যে বেশ কয়েকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। কয়েক বছর ধরে চলমান রয়েছে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত বিসিক নিয়ে আমাদের বড়ধরণের প্রত্যাশা ছিল। কিন্তু জমির মূল্য অত্যাধিক হওয়ায় এবং নানা কারনে এখনো অর্ধেক প্লটও বরাদ্দ হয়নি। এছাড়া এখানে জমি বরাদ্দ পেতে কার সাথে যোগাযোগ করতে হবে সে ধরণের ঠিকানা বা মোবাইল নম্বর সম্বলিত কোন সাইনবোর্ডও সাটানো নেই।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক মো. বিল্লাল হোসেন ভুইয়া জানান, এখানে এখনো কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়নি। তবে মৌলভীবাজার বিসিকের একজন কর্মকর্তা ও একজন গার্ড অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে কাজ করছেন। 

তিনি আরও জানান, শ্রীমঙ্গল বিসিকে মোট ১১৯টি প্লট রয়েছে। প্লটগুলোর আয়তন ৬০০০ স্কয়ার ফিট, ৪৫০০ স্কয়ার ফিট এবং অন্যান্য ছোট ছোট প্লট। এ পর্যন্ত একটি প্রতিষ্ঠানের ৪০টিসহ মোট ৫১টি প্লট বরাদ্দ হয়েছে। বাকি ৬৮টি প্লট এখনো বরাদ্ধ হয়নি। যে ৫১টি প্লট বরাদ্দ হয়েছে তারা কোন কার্যক্রম করছেন না। ফলে বিসিকের ভেতরে কোন কার্যক্রম শুরু করা যাচ্ছে না। যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করে বলেছি কারখানা করার কাজ দ্রুত শুরু করতে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে কারখানা তৈরির কাজ শুরু হবে। বাকি প্লটগুলো বরাদ্দের সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে।

বিসিক
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই এলাকার ভিন্ন দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) ভোরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন— মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ এবং মো. কালু মিয়ার ছেলে সাগর। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশিদকে শনিবার রাত ১১টার দিকে

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ

কয়েক দিনের ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ও আশপাশের এলাকার মানুষ। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। রোববার (৩১ মে) সকাল ৮টার পর থেকেই ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেলা বাড়ার সঙ্গে

তিন দিনে শিল্পনগরীতে এলো পাঁচ লাখ চামড়া

তিন দিনে শিল্পনগরীতে এলো পাঁচ লাখ চামড়া

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাভার চামড়া শিল্পনগরীতে জমে উঠেছে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম। গত তিন দিনে শিল্পনগরীতে ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া প্রবেশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান এ তথ্য নিশ্চিত করেন। বিসিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল হানিফ পরিবহনের ওই বাসটি। পথিমধ্যে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের

সর্বশেষ সংবাদ

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিশ্বশান্তিতে বাংলাদেশের আত্মত্যাগের অনন্য স্বীকৃতি পেল সেনারা

বিশ্বশান্তিতে বাংলাদেশের আত্মত্যাগের অনন্য স্বীকৃতি পেল সেনারা

ইরানে সরাসরি যুদ্ধে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না: ট্রাম্প

ইরানে সরাসরি যুদ্ধে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না: ট্রাম্প

হজ শেষে ফিরছেন হাজিরা, প্রথম দিনে দেশে এলেন ৬১৭৫ জন

হজ শেষে ফিরছেন হাজিরা, প্রথম দিনে দেশে এলেন ৬১৭৫ জন