শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঘোষণা ছাড়াই গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করলো তিতাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ৫:১০

শেয়ার করুনঃ
ঘোষণা ছাড়াই গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করলো তিতাস

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই তিতাস গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। ১০০ টাকার পরিবর্তে জানুয়ারি থেকে মিটার চার্জ ২০০ টাকা করা হয়েছে।গ্রাহকরা জানিয়েছেন, জানুয়ারি মাসে হঠাৎ করেই তাদের কাছ থেকে ১০০ টাকার পরিবর্তে মিটার ভাড়া বাবদ ২০০ টাকা আদায় করা হচ্ছে। পাড়া-মহল্লায় কার্ড রিচার্জ পয়েন্টগুলোয় রিচার্জ করতে গিয়ে ২০০ টাকা মিটার চার্জ নেওয়ার বিষয়টি বুঝতে পারেন তারা।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমি এ বিষয়ে জানি না। তবে খোঁজ নেব।অন্যদিকে, মূল্যস্ফীতির এই সময়ে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে মিটার ভাড়া বাবদ বাড়তি অর্থ কেটে নেওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। তারা বলছেন, বাড়তি এ খরচ সমন্বয় করতে হিমশিম খাবে নিম্ন আয়ের মানুষ।

আরও

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

সংশ্লিষ্টরা জানান, গ্যাসের অপচয় রোধ ও গ্রাহকের খরচ কমাতে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। জাইকার সহায়তায় ২০১১ সালে পরীক্ষামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়। পরে ২০১৭ সালে বাসাবাড়িতে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়। সে সময় প্রিপেইড মিটার ভাড়া ছিল ৬০ টাকা। ২০২২ সালের জুলাই মাসে প্রিপেইড মিটারের ভাড়া ৬০ থেকে ৪০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এডিবি ও জাইকার অর্থায়নে দুটি প্রকল্পে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলমান। জাইকার অর্থায়নে বসানো হয়েছে তিন লাখ ২০ হাজার এবং এডিবির অর্থায়নে আট হাজার ৬০০ মিটার। দুই সংস্থার অধীনে আরও ১২ লাখ মিটার স্থাপন প্রক্রিয়াধীন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

আর বর্তমানে গ্রাহকদের কাছে তিতাসের তিন লাখ ২৮ হাজার ৬০০টি প্রিপেইড মিটার রয়েছে। জানুয়ারির আগে প্রতি মাসে ৩ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা মিটার ভাড়া চার্জ হিসেবে আদায় করা হতো। নতুন নিয়মে গ্রাহকদের থেকে আরও সমপরিমাণ অর্থ আদায় করা হচ্ছে। মিটার ভাড়া বাবদ প্রতি মাসে ছয় কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা আদায় হবে।

গ্রাহকদের প্রতিক্রিয়া নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, এটার এখতিয়ার তাদের নেই। এটা অবৈধ। সরকার কেন তাদের অপকর্ম করতে দিচ্ছে তা বোধগম্য নয়। এটা ভয়ংকর অপরাধ করছে তারা।  

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

এ সম্পর্কিত আরও পড়ুন

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পলাতক অবস্থার বেশির ভাগ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপার করতেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

কুমিল্লার দেবীদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। একই সঙ্গে জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৯৮ বছর বয়সী মানিকজান বেওয়ার মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা মানিকজান বেওয়ার। গত মঙ্গলবার সকালে তিনি গোসলের

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের সংযোগস্থলে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পূর্বপাড়ে সৃষ্টি হওয়া বড় গর্তটি ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি। সাম্প্রতিক টানা বর্ষণে গর্তটি আরও বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় সেতুর সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

বীরশ্রেষ্ঠ হামিদুর চত্বর হলেও ছিল না কোনো অবয়ব, ফাইল গায়েব

ঝিনাইদহ শহরের প্রবেশপথ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিতর্কিত চত্বরটি অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এ কার্যক্রম শুরু করেছে। এতে শহরে প্রবেশ ও বের হওয়ার পথে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের সংযোগস্থলের মাঝখানে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান