
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ৩:১০

যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজিত।শহীদ দের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।
এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন. নবাগত সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়া।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা, রোকেয়া বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী,সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার।

সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার,আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন, মো. জুহিরুল ইসলাম মন মিয়া প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।