শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

রাতে ১৪ দলের বৈঠক, সিদ্ধান্ত আসতে পারে শরীকদের বিষয়ে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৮

শেয়ার করুনঃ
রাতে ১৪ দলের বৈঠক, সিদ্ধান্ত আসতে পারে শরীকদের বিষয়ে

আসন ভাগাভাগি নিয়ে আজ বৈঠকে বসবেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।

রোববার (১০ নভেম্বর) রাত ৮টায় সংসদ ভবন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়ক আমির হোসেন আমু।

জোটের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার গণমাধ্যমকে বলেন, আসন ভাগাভাগি নিয়ে আমরা রাতে বৈঠকে বসব। সেখানে আমরা আমাদের চাওয়া-পাওয়ার কথা তুলে ধরব। একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আটজন সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ৫-৬টি আসনে ছাড়ের কথা বলা হচ্ছে।

আরও

শর্ট সার্কিটে আগুন, চট্টগ্রামে লবণ কারখানায় আহত দশ শ্রমিক

শর্ট সার্কিটে আগুন, চট্টগ্রামে লবণ কারখানায় আহত দশ শ্রমিক

এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর গণভবনে বৈঠকে বসে ১৪ দলের শরিক দলগুলো।ওইদিন রাত ১০টা পর্যন্ত বৈঠক শেষ না হওয়ায় আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
১৪ দল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বৈঠক শেষে ১৪ দলের নেতারা জানান, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর ওপর আসন বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে তিনি বিষয়টি চূড়ান্ত করবেন।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পাটি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, গণতান্ত্রিক মজদুর পার্টি সভাপতি জাকির হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, গণতান্ত্রী পার্টি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি মোজাফফর আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

সর্বশেষ সংবাদ

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

বিশ্বকাপ ফাইনালে কে জিতবে, অপটার পূর্বাভাসে যা আছে

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া