বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশজাতীয় সংসদ নির্বাচন

আ.লীগের ‘ডামি প্রার্থী’ বাড়ছে দলীয় কোন্দল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ৩:৪৫

শেয়ার করুনঃ
আ.লীগের ‘ডামি প্রার্থী’ বাড়ছে দলীয় কোন্দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ডামি বা স্বতন্ত্র’ প্রার্থী রাখার যে কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ, তাতে দলীয় অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি জায়গায় নেতারা একে-অপরকে হামলা করছে, দিচ্ছে হুমকি। ফলে বিবাদে জড়াচ্ছেন অনুসারীরা। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তা আরও বাড়ছে। বিষয়টি নিয়ে দলের কেন্দ্র থেকেও ভাবা হচ্ছে। 

প্রায় সব আসনেই স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়েছেন দলীয় নেতারা। এর মধ্যে, কোথাও বর্তমান এমপি বনাম স্থানীয় প্রভাবশালী আ.লীগ, আবার দলীয় স্থানীয় আ.লীগ নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন মনোনয়ন না পাওয়া সংসদ সদস্য। সবাই আওয়ামী লীগের হওয়ায়, কেউ কাউকে কথাবার্তায়, আচরণে কোনও ছাড় দিচ্ছেন না। বিষয়টি শেষ পর্যন্ত গড়াচ্ছে হামলা-পাল্টা হামলায়। শেষ পর্যন্ত যদি মনোনয়ন প্রত্যাহার না করে এভাবে চলতে থাকে, তাহলে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতিতে থাকা আওয়ামী লীগের পক্ষে স্থানীয় এসব নেতাকর্মীদের ঠেকানো কঠিন হয়ে যাবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘গত দুটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেক এমপি। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থা পড়েছিলাম আমরা। সেজন্য এবার নেত্রী বলেছেন, ডামি প্রার্থী রাখতে। অবশ্যই সেটি মূল প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হবে না। বরং তার সাপোর্টেড হবে। কিন্তু নেত্রীর সেই কথার ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুব দ্রুতই এর সমাধান হবে বলে আমি বিশ্বাস করি’।    

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৩০০টি আসনে মোট ২ হাজার ৭১৩টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩২টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৬৬ জন। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৭৪৭ জন। এ মধ্যে সিংহভাগই আওয়ামী লীগের। কোনও কোনও আসনে একাধিক স্বতন্ত্র বা ডামি প্রার্থী রয়েছেন। আর প্রার্থী হিসেবে নিজেদের প্রভাব দেখাতে গিয়ে এলাকায় জড়িয়ে পড়ছেন সংঘর্ষ, হামলা-পাল্টা হামলায়। কোথাও কোথাও ভেঙে পড়েছে চেইন অব কমান্ডও। আ.লীগ নেতাকে হুমকি দিচ্ছেন ছাত্রলীগ নেতা- এমন ঘটনাও লক্ষ্য করা গেছে।

ডামি প্রার্থী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে শরীয়তপুরের নড়িয়ায় আ.লীগের প্রার্থী এনামুল হক শামীমের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা খালেদ শওকত আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। দু’পক্ষ থেকেই বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন পাঁচ জন। তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাজেদা শওকত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে মধ্যরাত পর্যন্ত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা হামলা করেছে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ২০ সমর্থক আহত হয় এবং তাদের কমপক্ষে ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে নৌকা প্রার্থীর সমর্থকরা। ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় হামলা করা হয়।

বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী নিয়ে আওয়ামী লীগে উত্তাপ ছড়িয়েছে এরই মধ্যে। এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদ ফারুককে দলীয় মনোনয়ন দেওয়ায় বঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে দলীয় মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মো. সালাহউদ্দিন রিপন নামে দুজন স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এরপর থেকেই প্রার্থী ও অনুসারীদের পাল্টাপাল্টি বক্তব্যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে দক্ষিণাঞ্চলের হাব খ্যাত এই আসনটিতে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নৌকা প্রার্থীর মনোনয়ন দিয়েছেন, তাই দলের সব ইউনিটকেই নৌকার পক্ষে কাজ করতে হবে। আর যারা স্বতন্ত্র প্রার্থী হবেন তাদের নিজেদের লোক নিয়ে নির্বাচনের মাঠে কাজ করতে হবে।

তবে, এরই মধ্যে মহানগর আ.লীগের শীর্ষ পদধারী নেতাকর্মীদের অনেককেই সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে অবস্থান নিতে দেখা গেছে।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহে নৌকার ভোটের ওপর কোনও প্রভাব পড়বে কি না, জানতে চাইলে উত্তরে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, এটি আমরা বলতে পারবো না। এ বিষয়ে নৌকার প্রার্থী ও তাদের সমর্থকরা বলতে পারবেন। আমরা আমাদের প্রার্থীর কথা বলতে পারবো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। পাশাপাশি তার ছবিও পোড়ানো হয়েছে।

ঝাড়ু মিছিল ও ছবিতে আগুন দেওয়ার ঘটনার পেছনে সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর অনুসারীরা রয়েছেন বলে দাবি করেছেন এম এ মোতালেব। তিনি বলেন, ‘নদভীর লোকজন নির্বাচনের শুরুতেই অন্যায় করছেন। তারা ঝাড়ু মিছিল ও ছবিতে আগুন দেওয়ার মতো জঘন্য কাজ করেছেন। তাছাড়া, উপজেলার দেওদীঘি এলাকায় আমার সঙ্গে দেখা করতে আসার সময় কিছু লোককেও আটকে রেখেছিলেন তারা।’

গত বুধবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। এ ঘটনা সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনের নেতৃত্বে হয়েছে বলে অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমদ। নবী হোছাইন বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অনুসারী। তবে নবী হোছাইন এ অভিযোগ অস্বীকার করেছেন।

আ.লীগ নেতাকর্মীরা বলেন, মনোনয়ন পাওয়ার পর সেদিন বিকেল চারটায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ চকরিয়ায় ফেরেন। তাকে বরণ করতে চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা হারবাং এলাকায় জড়ো হন। হারবাং যাওয়ার পথে সাহারবিলের রামপুর এলাকায় সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকসহ অন্তত ১২ নেতাকর্মী আহত হন। একই সঙ্গে বহরের অন্তত ৯টি গাড়ি ভাঙচুর করা হয়।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান সমর্থিত নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। বেলা ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মনিরুল ইসলাম (৫০) এবং উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম তালুকদার (৫২)। তাদের কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা। আহত দুজন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতা সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানের সমর্থক। এ সহিংস ঘটনায় বর্তমান সংসদ সদস্য মো. মহিবুর রহমানকে দায়ী করেছেন মাহবুবুর রহমান। 

তিনি অভিযোগ করে জানান, তার মনোনয়নপত্র দাখিল উপলক্ষে পূর্বনির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আসার পথে বিভিন্ন স্থানে এমপি মহিবুর রহমানের কর্মীরা বাধা দিয়েছে। এ ছাড়া, সন্ত্রাসীদের হামলায় তার আরও ১৫ জন নেতাকর্মী বিভিন্ন স্থানে আহত হয়েছে বলে জানান তিনি।

আ.লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়ন জমা দেওয়ার আগে-পরে এমন ঘটনা ভাবাচ্ছে দলকে। যে কৌশলে ডামি প্রার্থী রাখার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছিল, নেতারা সেটি রাখছেন না। তারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছেন। এতে ঐক্য নষ্ট হচ্ছে। এর রেশ টেনে ধরতে মনোনয়ন প্রত্যাহারের আগেই বিষয়টির সমাধান করতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে আওয়ামী লীগ।  

জানতে চাইলে দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমে বলেন, ‘সুস্পষ্ট নির্দেশনা ছিল প্রার্থীর পক্ষে ডামি প্রার্থী দেওয়া। কিন্তু সেটি এখন বিপরীত হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হবে, সেটি বলা হয়নি। আমরা এই বিষয়ে দলীয় পদক্ষেপ নিচ্ছি। মনোনয়নপত্র প্রত্যাহারে চিঠি দেওয়া হচ্ছে। কেউ যদি প্রত্যাহার না করে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: রাইজিংবিডি

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা