শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

ঝিনাইদহে চার আসনে কারা পাচ্ছেন নৌকার টিকিট ? ফয়সালা হতে পারে আজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ২৩:১৩

শেয়ার করুনঃ
ঝিনাইদহে চার আসনে কারা পাচ্ছেন নৌকার টিকিট ? ফয়সালা হতে পারে আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে বছরের ৭ জানুয়ারি। বিএনপি ভোটে আসুক বা না আসুক তৃণমূল বিএনপির ব্যানারে ঝিনাইদহের অন্তত ৩টি আসন থেকে সাবেক বিএনপির এমপি ও নেতারা নির্বাচন করবেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শৈলকুপা থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওহাব ডিগবাজী দিয়েছেন। তিনি তৃনমুল বিএনপিতে যোগদান করে শৈলকুপা থেকে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। তার এই যোগদান ভোটার মাঠের লড়াইয়ে আ’লীগকে স্বস্তি দিলেও বিএনপিকে অস্তিতে ফেলেছে। অনেকেই মনে করছেন শেষ বয়সে আব্দুল ওহাব আরেক উলিত আব্দুস সাত্তার হতে চলেছেন। 

এদিকে আসন্ন নির্বাচনে ঝিনাইদহের ৪টি নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান ৪৫ জন। শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ-১ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন, বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ কামরুজ্জামানের কন্যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, অধ্যক্ষ কামরুজ্জামানের ছেলে পারভেজ জামান, বিশ^াস বিল্ডার্সের ব্যবস্থাপনা সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ^াস, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার, চিত্র নায়িকা সিমলা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি। 

আরও

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

তবে এই আসনে আরেকজন প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম মনোনয়ন উত্তোলন করেছেন বলে গুজব ছড়িয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন, সদর পৌরসভা, হরিণাকুÐুর ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ-২ আসন। এই আসনে মনোনয়ন উত্তোলন করেছেন ৮ জন। 

তারা হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম, হরিণাকুÐু উপজেলার বিদ্রোহী চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও বাজার পাড়ার মোয়াজ্জেম হোসেন স্বপন। 

নৌকার টিকিট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

পাথরঘাটা সেতুর সংযোগ সড়কে গর্ত, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাপ নিয়ে ঝিনাইদহ-৩ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলন করেছেন ১৪ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড: আজিজুর রহমান, সাবেক এমপি যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, টিএম আজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম জামান মিল্লাত, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ও মোহাম্মদ আলী। 

ঝিনাইদহ সদরের ৪টি ইউনিয়ন, কালীগঞ্জের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ঝিনাইদহ-৪ আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলন করেছেন ১৫ জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল হোসেন, বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, রাশেদ শমসের, আনোয়ার পারভেজ সাগর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক কাজী নাসিম আল মমিন রুপক,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, আলী হাসান মোঃ গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ খোকন, মীর আমিনুল ইসলাম ও শাতিল ইসলাম। 

আজ বৃহষ্পতিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে কোন আসনে কে নৌকার মাঝি হচ্ছে তা জানাযাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। এই ৪৫ জনের মধ্যে এলাকার লোক চেনে না এমন অনেক প্রার্থী রয়েছেন। রয়েছেন বিদ্রোহী ভোট করা প্রার্থীও। কেউবা জীবনেও ছাত্রলীগের রাজনীতি করেননি এমন বসন্তের কোকিলও রয়েছেন। 

সর্বশেষ সংবাদ

ব্যাটে-বলে দাপট, জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

ব্যাটে-বলে দাপট, জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া