
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। রাত ও ভোরে হিমেল বাতাস এবং ঠান্ডায় শীতের আমেজ স্পষ্ট হচ্ছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।
