শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

আশাশুনির কাদাকাটি ইউনিয়নে ৮ মাস অনুপস্থিত ভূমি কর্মকর্তা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ২২:৩

শেয়ার করুনঃ
আশাশুনির কাদাকাটি ইউনিয়নে ৮ মাস অনুপস্থিত ভূমি কর্মকর্তা !

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসশলদার) না থাকায় ভূমি অফিসে আসা মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। অফিসে একজন উপসহকারী কর্মকর্তা থাকার কথা থাকলেও না থাকায় এক বছর  যাবত  ইউনিয়ন ভূমি অফিস তালাবদ্ধ অবস্থায় রয়েছে ভূমি অফিস। 

উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নের সাধারণ ভূমি মালিকরা জমির খাজনা বা প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ছুটে যেতে হচ্ছে প্রায় ১২কিঃ দুরে দরগাহপুর  ভূমি অফিসে। সসেখানে গিয়েও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। 

আরও

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কেউ কেউ খাজনা না দিয়েই ফিরে যান। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। নামজারির প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন কাজে হিমশিম খাচ্ছেন এলাকার ভূমি মালিকরা।  দরগাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার গাইন ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে একজন সহকারী ভূমি কর্মকর্তা ও দু’জন করে উপসহকারী ভূমি কর্মকর্তার পদ রয়েছে।

 কিন্তু কাদাকাটি ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘ দিন ধরে ভূমি কর্মকর্তা (তহসিলদার) নেই। এলাকার ভূমি মালিকদের যেমন বেড়েছে ভোগান্তি, তেমনি কমেছে রাজস্ব, বঞ্চিত হচ্ছে ভূমিসেবা থেকে।

আরও

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন
ভূমি কর্মকর্তা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ ব্যাপারে কাদাকাটি গ্রামের মহাদেব গাইন বলেন, আমি বহুদিন যাবত আমাদের এই ভূমি অফিসে এসে দেখছি তালা ঝুলানো। পরে জানতে পেরে আমি দরগাহপুর ইউনিয়নের ভুমি অফিসে যাই, সেখানে গিয়েও কোন কাজ হয় না। আমার বাড়ির পাশে ভূমি অফিস থাকার সত্বেও প্রয়োজনীয় কাগজপত্র উঠাতে দীর্ঘ ১২ কিলোমিটার দূরে  ভূমি অফিসে গিয়ে সময় ব্যয় ও অর্থ ব্যয় করেও কোন কাগজপত্র উঠাতে পারিনি। এরপরে খাজনা প্রয়োজনীয় কাগজ উঠানোর জন্য ঘুরে বেড়াচ্ছি কিন্তু আজ পর্যন্ত এর কোন সুরাহা হলো নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কাদাকাটি ইউপি সদস্য বিপ্লব কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে এই ভূমি অফিসটিতে ভূমি কর্মকর্তা না থাকায়, অত্র এলাকার মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কয়েক মাস যাবত ভূমি কর্মকর্তা বদলি হলেও আর কোন ভূমি কর্মকর্তা আসেনি। ইউনিয়নের বেশকিছু মৌজা থাকায় ছুটতে হয় ১২ কিলোমিটার দূরে দুরগাহপুর ইউনিয়ন ভূমি অফিসে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দরগাহপুর ইউনিয়ন ভূমি অফিসে সরেজমিন গেলে দেখা যায়, জমির খাজনা দেয়ার জন্য ভূমি মালিকরা অপেক্ষা করে আছেন। কিন্তু অফিসের দায়িত্বে থাকা একমাত্র ভূমি  কর্মকর্তার কথা বলারও সময় নেই। অফিসের দু’জন এলএমএসএসের মধ্যে একজন খাজনা নেয়ার খতিয়ান বই থেকে সহকারী কর্মকর্তাকে দাগ ধরে দিচ্ছে। তরিকুল নামে আরেকজন এলএমএসএস নামজারির ফাইলগুলো থেকে মোবাইল নম্বর নিয়ে আবেদনকারীদের ফোন করছেন।কাদাকাটি  মৌজার খাজনা দিতে আসা জমির মালিক প্রভাষক মনি মোহন সরকার জানান, তিনি দেশের বাইরে থাকেন। কয়েক দিনের মধ্যে আবার চলে যাবেন। তাই জমির খাজনাগুলো দিতে এসেছেন। কিন্তু অফিসে লোকজন না থাকায় খাজনা না দিয়েই ফিরে যাচ্ছেন।

অফিসের সহকারী ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার গাইন জানান, তিনি একা হওয়ায় এক হাতে সব কাজ করতে হয়। ভূমি অফিসে দু’জন উপসহকারী ভূমি কর্মকর্তা থাকলে সহকারী ভূমি কর্মকর্তা নেই প্রায় এক বছর।

কাদাকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিপংকার কুমার সরকার দিপ বলেন, ভূমি কর্মকর্তা (তহশিলদার) না থাকায় আমার ইউনিয়নের মানুষ প্রায় ৮ মাসের অধিক  ভোগান্তি পোহাচ্ছেন। তিনি দ্রুত একজন তহশিলদার নিয়োগের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর বলেন, বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ভূমি মালিকগণ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য অতি দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। এনিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে তিনি বলছেন তাড়াতাড়ি ভূমি কর্মকর্তা দেয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা