মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

হিরো আলমের ওপর হামলা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০:৪৭

শেয়ার করুনঃ
হিরো আলমের ওপর হামলা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আরও

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

ইসি আলমগীর বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। তো প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তীতে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে।

তিনি বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশকে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছি। জানতে পেরেছি এরই মধ্যে হিরো আলমের ওপর হামলাকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। তবে বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে নিয়ে এখানে আলোচনায় রয়েছেন।

হিরো আলম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হিরো আলম বিকেল ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি একটি নারী ভোটকেন্দ্রে যান। এ সময় একদল লোক পেছন থেকে হিরো আলমকে উদ্দেশ্য করে গালাগালি করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান। তখনো পিছু নেন তারা।

স্কুলের প্রাঙ্গণ থেকে বেরোনোর পরে হিরো আলমের পাশে পুলিশ সদস্যরা ছিলেন না। স্কুল থেকে বের হয়ে ফটকের সামনে দিয়ে সোজা বনানী ১৬ নম্বর সড়কের দিকে দ্রুত এগোতে থাকেন হিরো আলম। এর একপর্যায়ে হামলাকারীরা হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, তখন তাকে এলোপাতাড়ি মারধর করেন তারা।

হিরো আলমের সঙ্গীরা তাকে উদ্ধার করে সামনের দিকে নিয়ে যান। তবে ২৩ নম্বর সড়কের এ ব্লক পর্যন্ত হিরো আলমকে পেছন থেকে ধাওয়া করেন হামলাকারীরা। এ সময় তাদের একজনকে বলতে শোনা যায়, ‘সে (হিরো আলম) করে টিকটক, সে হলো জোকার, সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়? এমপির মানে সে জানে?’ কেউ কেউ আবার বলছিলেন, ‘তারে খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না।’

হিরো আলম চলে যাওয়ার পর হামলাকারীদের একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে হিরো আলমকে। হিরো আলমের প্রধান নির্বাচন সমন্বয়ক মো. ইলিয়াস বলেন, রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে সবকিছু জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিজিবির অভিযানে মদ ও অনলাইন জুয়া চক্রের ১১ জন আটক

টেকনাফে বিজিবির অভিযানে মদ ও অনলাইন জুয়া চক্রের ১১ জন আটক

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি সূচি নিয়ে ভুয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

করতোয়ার ভয়াবহ ভাঙনে আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক ঘর ঝুঁকিতে

করতোয়ার ভয়াবহ ভাঙনে আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক ঘর ঝুঁকিতে

এ সম্পর্কিত আরও পড়ুন

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এটি সরকারের জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী নিজেই এ ধরনের সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান

নিরাপদ সড়ক গড়তে নতুন আইন আনছে বাংলাদেশ সরকার

নিরাপদ সড়ক গড়তে নতুন আইন আনছে বাংলাদেশ সরকার

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে একটি নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করে অনুমোদন ও প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে সরকার। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে

২০২৭ হজযাত্রীদের জন্য নতুন সরকারি প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের

২০২৭ হজযাত্রীদের জন্য নতুন সরকারি প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত এ প্যাকেজগুলোর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল

ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে অপারেটর নিয়োগসংক্রান্ত চুক্তিসহ প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে ডিসেম্বর থেকেই সীমিত পরিসরে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচকের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিভিল

নতুন কুঁড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ

নতুন কুঁড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ

দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। দেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১০ থেকে ১৪ বছর