বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

তারেক প্রধানমন্ত্রী হলে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮

শেয়ার করুনঃ
তারেক প্রধানমন্ত্রী হলে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্রক্ষমতায় আসতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি পদে সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান–এর নামও আলোচনায় রয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর সম্ভাব্য পদত্যাগের বার্তাকে কেন্দ্র করেই এই আলোচনা তীব্র হয়েছে। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বেচ্ছায় পদত্যাগে আগ্রহী বলে জানিয়েছিলেন। সাংবিধানিকভাবে তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকার গঠনের সময় সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে থাকা ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ এবার কুমিল্লা-১ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক অতীতে জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে তার ভূমিকা দলীয় মহলে বিশেষভাবে উল্লেখ করা হয়।

আরও

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আগে বিভিন্ন জনসভায় ঘোষণা দেওয়া হয়েছিল—বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এবং খন্দকার মোশাররফ রাষ্ট্রপতি। সাম্প্রতিক সময়ে তাকে রাজনৈতিক প্রচারের আড়ালে রাখা হয়েছে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়। এতে তার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে নেতারা মনে করছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে নজরুল ইসলাম খান রাষ্ট্রপতি পদের আলোচনায় থাকলেও দলের একটি অংশ তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দেখতে আগ্রহী। সদ্য সমাপ্ত নির্বাচনে তার নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির সফলতা এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া–এর জানাজায় কেন্দ্রীয় বক্তা হিসেবে তার ভূমিকা দলীয় মহলে প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রীরাষ্ট্রপতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিএনপির নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভা গঠনের পর কয়েক দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করা হতে পারে। আপাতত সবার দৃষ্টি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দিকে, যেখান থেকে রাষ্ট্রপতি পদ নিয়ে আগাম ইঙ্গিত মিলতে পারে।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

সর্বশেষ সংবাদ

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

দেশে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে ৬৪ জেলায় সার মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, বর্তমানে দেশে সারের চাহিদার তুলনায় মজুত বেশি রয়েছে। চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার টন হলেও মজুত রয়েছে ৫১ লাখ ৭১ হাজার টন। অর্থাৎ প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

জালিয়াতি ও প্রতারণার অভিযোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের প্রেক্ষাপটে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। পাঁচ বছর মেয়াদে ২০২৪ সালের শুরুর দিকে তিনি এ পদে দায়িত্ব

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেষ করা সম্ভব নাও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ৮১তম

ই-বর্জ্যে বাড়ছে ঝুঁকি, ভাগাড়ে যাচ্ছে ৯৭ শতাংশ

ই-বর্জ্যে বাড়ছে ঝুঁকি, ভাগাড়ে যাচ্ছে ৯৭ শতাংশ

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য। প্রতিদিন বিপুলসংখ্যক মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার অকেজো হলেও এসব বর্জ্যের পরিবেশসম্মত ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনা নেই। সাধারণ গৃহস্থালি বর্জ্যের সঙ্গে এগুলো আস্তাকুঁড় বা ডাস্টবিনে ফেলা হচ্ছে। সিটি করপোরেশন থেকেও ই-বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করা হয় না। পরিবেশ অধিদপ্তরের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে বছরে প্রায় ৪ লাখ টন ই-বর্জ্য উৎপন্ন হয়।