সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬

শেয়ার করুনঃ
গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত রক্ষার নামে কারেন্ট জাল পেতে নির্বিচারে পাখি হত্যার ঘটনা ঘটছে। কৃষকদের বসানো এ জালে আটকা পড়ে বক, শালিক, ঘুঘু, চড়ুই, কবুতর, বুলবুলি, দোয়েল, পেঁচাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি মারা যাচ্ছে। পরিবেশবান্ধব এসব পাখি নিধনের ঘটনায় স্থানীয়ভাবে তেমন কোনো সচেতনতা বা প্রশাসনিক পদক্ষেপ না থাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকায় বেগুন ও টমেটোসহ নানা সবজির আবাদ হয়। এসব ফসলে পাখির আক্রমণ ঠেকাতে কৃষকরা পরিবেশবান্ধব নানা পদ্ধতি যেমন খুঁটি পুঁতে রঙিন ফিতা টানানো, টিনের ঢনঢনি বাজানো, কাকতাড়ুয়া স্থাপন ইত্যাদি ব্যবহার করলেও অনেক এলাকায় পুরো ক্ষেত কারেন্ট জাল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এতে পোকা খেতে বা ফল ঠোকরাতে আসা পাখি জালে আটকা পড়ে মারা যাচ্ছে।

দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকার কৃষক মো. ওমর আলি জানান, তিনি প্রায় ২ বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। ধারদেনা করে চাষ করলেও পাখির আক্রমণে অনেক বেগুন নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে চেষ্টা করেও পাখি ঠেকাতে না পেরে বাধ্য হয়ে কারেন্ট জাল ব্যবহার করছেন। তবে জালে পাখি আটকা পড়লে তিনি ছেড়ে দেন বলে দাবি করেন।

আরও

মোহন্ত পরিবারে শতবর্ষী ঐতিহ্যের তিলের খাজা শিল্প

মোহন্ত পরিবারে শতবর্ষী ঐতিহ্যের তিলের খাজা শিল্প
একই ইউনিয়নের আক্কাস আলী হাইস্কুলের পেছনের এলাকার কৃষক মোবারক খাঁ বলেন, সব পাখি ফসলের ক্ষতি করে না; অনেক পাখি ক্ষতিকর পোকা খেয়ে উপকার করে। তাই কারেন্ট জাল ব্যবহার ঠিক নয়। বিকল্প হিসেবে রঙিন ফিতা টানালে বাতাসে শব্দ হয়ে পাখি ভয় পায় এবং ক্ষেত রক্ষা করা সম্ভব।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আরেক কৃষক জানান, তিনি ৩ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। পাখির উপদ্রব ঠেকাতে জাল ব্যবহার করায় অনেক পাখি রাতে আটকা পড়ে মারা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নদী এলাকা হওয়ায় কৃষকরা জেলেদের কাছ থেকে কম দামে পুরনো কারেন্ট জাল সহজেই পান, ফলে এ পদ্ধতির ব্যবহার বাড়ছে। পাখিপ্রেমীদের মতে, প্রশাসন ও বন বিভাগের নীরবতায় এভাবে পাখি নিধন বাড়ছে।

গোয়ালন্দজীববৈচিত্র্যপাখি নিধন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হায়দার বলেন, খাদ্য উৎপাদনের বিকল্প নেই, তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। পাখি যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি উপকার করে। তাই কারেন্ট জালের মতো মৃত্যু ফাঁদ ব্যবহার না করতে কৃষকদের সচেতন করা হচ্ছে।

আরও

মৌলভীবাজারে লাল শাপলা যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশিকাঁথা

মৌলভীবাজারে লাল শাপলা যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশিকাঁথা

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

এ সম্পর্কিত আরও পড়ুন

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে ফসল পরিবহন, দুর্ভোগ কমেনি কৃষকের

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর, মজলিশপুর ও চর কর্ণেশন এলাকা কৃষি উৎপাদনের জন্য পরিচিত হলেও যোগাযোগ সংকটের কারণে কৃষকদের ভোগান্তি বাড়ছে। উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে অবস্থিত এই চরাঞ্চল মূলত কৃষিনির্ভর, যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। দিগন্তজুড়ে ফসলের সমারোহ থাকায় এলাকাটিকে ফসলের স্বর্গরাজ্য বললেও কম বলা হবে না বলে স্থানীয়রা জানান। মৌসুমভেদে এখানে পেঁয়াজ,

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় প্রাথমিক শিক্ষার করুণ বাস্তবতা আজও রয়ে গেছে অবহেলিত। জেলার ৯২টি চা-বাগানের মধ্যে ৬৯টিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে পড়াশোনা করা প্রায় ৯ হাজার শিশু দীর্ঘদিন ধরে শিক্ষাবঞ্চিত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও এসব বিদ্যালয়ে নেই উপযুক্ত শ্রেণিকক্ষ, পর্যাপ্ত শিক্ষক, আসবাবপত্র কিংবা ন্যূনতম শিক্ষা উপকরণ। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুর্গম সুনছড়া (দেবলছড়া) চা-বাগানে সরেজমিনে দেখা যায়, টিলার ওপর

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

ঢলু বাঁশ সংকটে হারিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চুঙ্গাপোড়া পিঠার সংস্কৃতি

শীত এলেই একসময় মৌলভীবাজার অঞ্চলের ঘরে ঘরে শুরু হতো চুঙ্গাপোড়া পিঠা তৈরির উৎসব। শীতের রাতে খড়কুটো জ্বালিয়ে ঢলু বাঁশের চুঙ্গায় ধীরে ধীরে সেদ্ধ হতো এই ঐতিহ্যবাহী পিঠা। পিঠা বানানোর সেই গ্রামীণ দৃশ্য, খড়ের আগুন, ধোঁয়ার গন্ধ আর উৎসবমুখর পরিবেশ—সবকিছুই এখন স্মৃতিতে সীমাবদ্ধ। কালের বিবর্তনে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতা, মানুষের অনাগ্রহ এবং প্রধান উপকরণ সংকটের কারণে হারিয়ে যেতে বসেছে মৌলভীবাজারের এই গৌরবোজ্জ্বল

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

কুয়াশা ঠান্ডায় ভাঙছে কৃষকের শীতকালীন স্বপ্ন

গ্রামবাংলার কৃষকের কাছে শীতকাল মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। বোরো ধান, রবিশস্য ও শীতকালীন সবজি—এই মৌসুমকে ঘিরেই বছরের বড় একটি আয়ের আশা করেন কৃষকরা। বন্যা কিংবা বর্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার শেষ ভরসাও হয়ে ওঠে এই শীতকাল। কিন্তু সেই স্বপ্নের শীতই অনেক সময় কৃষকের কাছে উপেক্ষিত ও অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়ায়। শীতের শুরুতেই কৃষকের মাঠে ব্যস্ততা বাড়ে। বোরো ধানের চারা রোপণ, শীতকালীন

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকির জন্য সুপরিচিত। এখানে উৎপাদিত দেশীয় ছোটমাছের শুঁটকি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়, ভারতেও ভরতেঁতুলিয়ার শুঁটকির কদর রয়েছে। তবে এবার মাছের অভাবে শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে। অল্পস্বল্প মাছও বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২৫০ মেট্রিকটন শুঁটকি উৎপাদনের