বুধবার, ৪ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে তৎপর পিরোজপুর-২ আসনে সম্ভাব্য প্রার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০:৩০

শেয়ার করুনঃ
দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে তৎপর পিরোজপুর-২ আসনে সম্ভাব্য প্রার্থীরা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। নানা সভা- সমাবেশ, গনসংযোগ, দোয়া চেয়ে পোস্টার,ব্যানার ও  ফেস্টুন প্রচারণা চোখে পড়ছে। সেই সাথে প্রয়াত নেতাদের কবর কবর জিয়ারতসহ এলাকায় সফর করে নিজের অবস্থান জানান দিচ্ছেন অনেকেই। অনেকেই দলের অবহেলিত, বঞ্চিত কর্মীদের খোঁজ খবরও নিচ্ছেন।

জানাগেছে, পিরোজপুর জেলার নতুন আসন বিন্যাসের পর থেকে মনোনয়ন প্রত্যাশীরা তৎপর হয়ে ওঠেন। প্রার্থী হতে এলাকায় জানান দিতে  ব্যস্ত হয়ে পড়েছেন তারা। নির্বাচনী তৎপরতায় বিএনপি নেতৃবৃন্দও কর্মব্যস্ত হয়ে পড়েছেন। উৎসবে শুভেচ্ছা বিনিয়ম ছাড়াও এলাকায় সফর বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থী ও নেতা কর্মীরা। অপর দিকে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামায়াতে ইসলামীও তাদের কর্ম তৎপরতা শুরু করেছেন। 

আরও

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

পিরোজপুর জেলার স্বরূপকাঠি  (নেছারবাদ) উপজেলাটির স্থায়ী নিবাস ঠিক হয়নি। ওই উপজেলাটি একসময় ছিল বরিশালের সাথে পিরোজপুর অর্থাৎ স্বরূপকাঠি ও বানারীপাড়া আসন হিসেবে। আবার ২০০৮ সালের নির্বাচনে দুই জেলার মিশ্রন থেকে মুক্ত করে স্বরূপকাঠিকে পিরোজপুর জেলার দুই নম্বর আসনের সাথে সংযুক্ত করেন নির্বাচন কমিশন। 

২০১৪ সালের নির্বাচনে তা  আবার পরিবর্তন হয়ে পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত হয়। ওইসময় প্রবল আপত্তির পরেও  জেলার ৯ লাখ ৬৯ হাজার ১৩৮ ভোটারের মধ্যে অর্ধেক অর্থাৎ ৪ লাখ ৮৪ হাজার ৫১১ জন ভোটার নিয়ে পিরোজপুর-১ আসন। বাকী অর্ধেক ভোটার নিয়ে পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসন গঠিত হয়। 

আরও

পিরোজপুর-২
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ওই আসন পুনঃবিন্যাস করে চলতি ২০২৩ সালে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। এ আসন বিন্যাসে ভোটার সংখ্যার বৈসম্য কিছুটা কমেছে। এবারে স্বরূপকাঠি পিরোজপুর-২ আসনে। ওই আসনে স্বরূপকাঠি(নেছারাবাদ), কাউখালী ও ভান্ডারিয়া মোট ভোট ৩ লাখ ৮২ হাজার ১৯৫ জন। 

এ বিন্যাসে সন্তুষ্ট হতে না পেরে পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী জেপি চেয়ারম্যান আনোয়ার  হোসেন মঞ্জুর পক্ষ থেকে হাই কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়।  যার শুনানী এখনো চলমান।

নতুন করে আসন বিন্যাসের পর পিরোজপুর -২ আসনের  আওয়ামীলীগ, বিএনপি, জেপি ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা  মাঠে নেমেছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ভা-ারিয়া ও  কাউখালীতে তার কর্মকান্ড অব্যহত রেখেছেন।

 

এ আসনে ৯ম সংসদের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য  অধ্যক্ষ মো. শাহ আলম এলাকায় শুভেচ্ছা ব্যানার দিয়েছেন।  তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর গড়া সংগঠন আওয়ামীলীগের রাজনীতি করি। সবসময়ই নির্বাচন করি দলের পক্ষে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে বিগত দিনেও কাজ করেছি ভবিষ্যতেও করব। আমাদের অভিবাবক দলের প্রধান যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নিয়ে স্থানীয় জনমানুষের কল্যাণে কাজ করে আসছি।

জানাগেছে, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ গনসংযোগ করছেন। তিনি এলাকায় নানা মানবিক উন্নয়নে সহায়তাসহ এলাকায় গণসংযোগ করে চলেছেন। তিনি এবার  এ আসনে দলীয় মনোনয়ন চাইবেন এটা পরিষ্কার। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে তিনি বলেন,দল যাকেই নৌকা মনোনয়ন দিবেন তার পক্ষেই আমি কাজ করব ইনশাল্লাহ। 

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না এবার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলকায় নানা কাজে যুক্ত থেকে জনমানুষের মাঝে নিজেকে তুলে ধরছেন। 

তিনি বলেন, আওয়ামীলীগের রাজনীতি করি দলের প্রতি পূর্ন আস্থা রেখেই পথ চলি। আমার বাড়ী কাউখালী হলেও আমি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে লেখা পড়ার সুবাদে অনেকেই জানেন । যে দিন থেকে রাজনীতি শুরু করেছি সেদিন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, মনে প্রানে ধারন করি। এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি।

স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, আসন বিন্যাসের পর থেকে এলাকায় অবস্থান করছেন। প্রতিদিনই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে এলাকায় গনসংযোগ করছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসান শুভেচ্ছা জানিয়ে পোষ্টার ব্যানার দিয়েছেন। 

কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আজম খান শুভেচ্ছা জানিয়ে ব্যানার দিয়েছেন। এছাড়াও স্বরূপকাঠি বানারীপাড়া আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি স্বরূপকাঠির বিভিন্ন এলাকা সফর করে নেতাকর্মী সমর্থকদের সাথে দেখা স্বাক্ষাত করেছেন। 

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রহমান সগির শুভেচ্ছা জানিয়ে ব্যানার দিয়েছেন।

এছাড়া কাউখালী উপজেলার কৃতি সন্তান,  খুলনা সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুব নেতা আলহাজ্ব খান মোঃ কবির হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়ে পোষ্টার দিয়েছেন। তিনি এলাকার মানুষের মাঝে সরকারের উন্নয়ণ কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

অপর দিকে বিএনপির  স্বরূপকাঠি উপজেলার আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান অহিদ, সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর পূত্র আহম্মদ সোহেল মঞ্জু, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আহসান কবীরের নাম আলোচনায় এসেছে। জাতীয় পার্টি পক্ষ থেকে নিজকে জানান দিয়ে ব্যানার দিয়েছেন জাফর ইকবাল নিরব। জামায়াতের কোন প্রার্থীর নাম পাওয়া যায়নি। দেলোয়ার হোসেন সাঈদীর কোন সন্তান প্রার্থী হতে পারেন বলে নাম প্রকাশ না করে এক জামায়াত নেতা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী