
প্রকাশ: ২৪ জুন ২০২৩, ৬:৩

সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া গ্রামে ইঁদুরের গর্তে খুঁজে পাওয়া চকলেটে বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর পাওয়া গেছে।বৃহস্পতিবার গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম ও কাশেম মিয়ার মেয়ে জান্নাতের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে ওই দুই শিশু খেলা করছিল। কোনো এক ফাঁকে ঘরের পাশে ইঁদুরের গর্তে থাকা বিষের ট্যাবলেট খুঁজে পেয়ে সেগুলো চকলেট মনে করে খেয়ে ফেলে তারা। স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ফাতেমার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যায় জান্নাত।

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন সাংবাদিকদের জানান, বিষ খেয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি