
প্রকাশ: ২০ মে ২০২৩, ১:৪৮

মাদারীপুরের কালকিনি ও ডাসারের বিভিন্ন সড়কে প্রতিনিয়ত বেরেই চলছে জমি চাষ করা ট্রাক্টরের। ট্রাকের মত লোহা দিয়ে বডি বানিয়ে ট্রাক্টরের পিছনে সংযুক্ত করে দাবিয়ে বেরাচ্ছেন হাইওয়ে সড়ক সহ বিভিন্ন সড়কে। কখনও মাটি আবার কখনও যাত্রি নিয়ে ছুটছেন সড়কে ভয়ংকর গতিতে। প্রতিটি মাহিন্দ্র ট্রাক্টরের চালকের বয়স দেখা যায় ১৫ থেকে ২০ বছর। এসব অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের কারনে অতিষ্ট কালকিনি ও ডাসার উপজেলার এলাকাবাসি।
আর এ সমস্ত মাহিন্দ্র ট্রাক্টর সড়কে দ্রুতগতিতে চলার কারনে নির্মানের অল্পদিনেই রাস্তার পিচ উঠে খালখন্দের সৃষ্টি হচ্ছে। অল্প বয়সের ছেলেরা সড়কে মাহিন্দ্র ট্রাক্টর দ্রুতগতিতে চালানোর কারনে প্রায়ই ঘটছে প্রানহানির ঘটনা।
গতকালও অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় প্রান কেরে নিল কৃষক মোঃ হেমায়েত হাওলাদার(৪৫) নামে এক যুবকের। গতকাল শুক্রবার রাতে কালকিনি পৌর মাছ বাজার এ ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও মাহিন্দ্র মালিক মোঃ মাসুদ বেপারী(৪০) কে আটক করে কালকিনি থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের মৃত মোঃ হানিফ হাওলাদারের ছেলে মোঃ হেমায়েত হাওলাদার(৪৫) রাতে কালকিনি মাছ বাজার থেকে নিজবাড়িতে যাওয়ার জন্য একটি ভ্যানগাড়িতে উঠেন। বেপরোয়া মাহিন্দ্র ট্রাক্টর ভ্যানের পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পরেন কৃষক হেমায়েত হাওলাদার। মাহিন্দ্র রেখে পালিয়ে যান চালক।
সে সময় ধাওয়া কওে মাহিন্দ্র ও মাহিন্দ্রোর মালিককে ধওে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

কালকিনি উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, এ সমস্ত মাহিন্দ্র ট্রাক্টর সড়কে চলার কারনে রাস্তার খুবই ক্ষতি হয়।
বাসমালিক মোঃ নুরু ফকির বলেন, এদের কারনে আমাদের গাড়ির চালকরা দিশেহারা। মাহিন্দ্র ট্রাক্টরের চালক সবাই অল্প বয়স, খুবই দ্রুতগতিতে চালায় আর হুট করে বড় গাড়িতে লাগিয়ে দূর্ঘটনা ঘটায়। প্রশাসনের উচিত এ সমস্ত মাহিন্দ্র ট্রাক্টর গুলো সড়কে যাহাতে না চলতে পারে,সম্পুর্ন বন্ধ করা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন জানান, মাটিবাহী অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় হেমায়েতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চালক।এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরসহ মালিককে আটক করে থানায় সোপর্দ করেন।