মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

ইভিএমে আস্থা নেই মানুষের : বরিশালে জিএম কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ২:৭

শেয়ার করুনঃ
ইভিএমে আস্থা নেই মানুষের : বরিশালে জিএম কাদের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবগুলোতে অংশগ্রহণ করবো। এর দুটি উদ্দেশ্য রয়েছে- প্রথমত আমাদের নিজস্ব সাংগঠনিক ও নেতৃত্ব মূল্যায়ন করা সঠিক কী অবস্থায় আছে। আর দ্বিতীয়ত সরকার কী করতে চাচ্ছে তা আমরা যেমন জানতে পারবো, তেমনি দেশবাসীও জানতে পারবে। আমরা কেউ যদি নির্বাচনে এভাবে না আসতাম তাহলে সরকার বলতে পারতো, আসলে সঠিক নির্বাচন দিতাম। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে ওটাও একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি সরকারকে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর সেনাবাহিনী চাওয়া, ব্যালটে ভোটগ্রহণ ও রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, আমাদের প্রার্থী ঘোষণা করেছি, তবে তিনি অফিসিয়ালি নমিনেশন পেপার কিনে সাবমিট করে প্রার্থী হননি। তবে প্রার্থী হিসেবে তিনি যেটা দাবি করবেন তা নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে। আমরা সব সময় এটা দেখে আসছি। আমার ব্যক্তিগত জীবনেও অনেক সময় দেখেছি নির্বাচনের সময় যাকে আমার পছন্দ হয়নি, বললে নির্বাচন কমিশন বদলে দিয়েছে, আর এটি খুব স্বাভাবিক বিষয়।

তিনি বলেন, ইভিএমের ব্যাপারে আমরা বারবার বলেছি, সরকার সব সময় হস্তক্ষেপ করে নির্বাচনকে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং ইভিএম সেটাতে সহায়ক হিসেবে কাজ করে। এটা মানুষের মনে একটা ধারণার সৃষ্টি হয়েছে। এ যে আস্থাহীনতা সরকারের এ সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে, বিশেষ করে সরকারি যারা কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট তারা সরকারি দলের ইচ্ছেমতো প্রার্থীকে বিজয়ী করে দেয় এবং তারা ইভিএমকে সহায়ক হিসেবে ব্যবহার করে এটা নিয়ে আমরা বারবার বলছি।

জিএম কাদের
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, ইভিএম ভালো খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোমতো করতে পারলে হয়তো ভালো হতে পারতো। কিন্তু ইভিএমের ওপর মানুষের আস্থা নেই। সরকার সত্যিকার অর্থেই ভালো ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, জনগণের আস্থা অর্জন করতে চায়, তাহলে ইভিএমে না করাই ভালো বলে আমরা মনে করি।

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আধিপত্যের অভিযোগ তোলার বিষয়ে জি এম কাদের বলেন, এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। এছাড়া সরকারি দল বা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখবো। এখানে একটা গুজব আসার আগেই ছড়িয়ে গেছে, এটা নির্বাচন ব্যবস্থার ওপর আস্থাহীনতার বড় একটি উদাহরণ বলা যেতে পারে। সত্য-মিথ্যার কিছু নেই, কিন্তু গুজব উঠেছে যে সরকার ঠিক করে ফেলেছে কাকে নির্বাচিত করবে এবং সেভাবে কাকে বাদ দেবে। এটা সরকার করছে এবং সরকার ওভাবেই ফলাফল দেবে, এটার হয়তো কোনোটিই সত্যি নয়। তবে মানুষ যে বিশ্বাস করছে এটাই সরকারের ব্যর্থতা।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকেরা সত্য ও ন্যায়ের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁদের সাহসিকতা, নীতিবোধ ও দৃঢ় অবস্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনকে শক্তিশালী করেছিল। সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতে বিপর্যয়ের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন,

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী দাবি করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয়

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষিত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সরকারের প্রধান দায়িত্ব। মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না থাকলে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি