রবিবার, ২৬ জুলাই, ২০২৬১১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ২১:২৩

শেয়ার করুনঃ
আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে

হিন্দু  সম্প্রদায়ের দেল পূজা বা নীল পূজা উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালন করবে চৈত্র সংক্রান্তি উৎসব শুক্রবার। দেল বা নীল পূজাকে ঘিরে গ্রাম বাংলায় মেলাও অনুষ্ঠিত হয়। আর দেল বা  নীল মেলা আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব । নীল উৎসবকে ঘিরে গ্রাম গঞ্জের গৃহস্থের উঠান জুড়ে পুরো চৈত্র মাস জুড়ে দেল বা নীল নাচের আসর বসতো। হাটবাজারেও নীল নাচ উপভোগ করতো গ্রাম গঞ্চের মানুষ। বাঙালীর চিরায়ত উৎসব ঘিরে গ্রামে গঞ্জে চলছে এখন বিশেষ উৎসবের উদ্দীপনা।

আরও

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই আসামি গ্রেফতার

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই আসামি গ্রেফতার

নীল নাচের দল বর্ণিল দেবদেবীর সাজে নানা বাদ্যযন্ত্রের অনুসঙ্গে নাচ গান করে মানুষের মনোরঞ্জন করে চলে। সেই সাথে চৈত্র সংক্রান্তির নীল পূজা ও মেলার আমন্ত্রণ জানায়। চৈত্র সংক্রান্তি মেলায় সকল ধর্মবর্ণের মানুষ স্বতস্ফূর্তভাবে সমবেত হয়ে মেলাকে মুখর করে তোলে। তবে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের এ উৎসব।আশাশুনির নওয়াপাড়া,শে^তপুর,কুন্দুডিয়া,কাদাকাঠি সাতক্ষীরার হাবাসপুর,ফিংড়ী,কুলতিয়ায় চৈত্র সংক্রান্তি দিনে শতবছর বছর ধরে এ দেল বা নীল পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আশাশুনির নওয়া পাড়া গ্রামের বিকাশ চন্দ্র বাছাড় বলেন,প্রতিটি দেল বা নীল নাচের দলে ১০/১২জনের রাধা,কৃষ্ণ,শিব,পার্বতী,নারদসহ সাধু পাগল(ভাংরা)সেজে সকাল থেকে মধ্য রাত অবধি  নাচ গান পরিবেশন করেন।

গ্রাম বাংলার সকল মানুষের কাছে দারুন উপভোগ্য এই  নাচ। চৈত্র সংক্রান্তির মেলার দিনে নীল পূজা শেষে, শেষ হবে এ নীল নাচ। নীল পূজার জন্য নীল নাচের দল বাড়িতে বাড়িতে গিয়ে চাল,ডাল আর নগদ অর্থ সংগ্রহ করে। নীল পূজা মূলত হিন্দু ধর্মীয় উৎসব হলেও চৈত্র সংক্রান্তির উৎসবে মিলে তা সার্বজননীন এক উৎসবে পরিনত হয়। আশাশুনির বুধহাটা গ্রামের বিশিষ্ট পূজারি গৌতম ব্যানার্জী বলেন,পুরো চৈত্র মাস ধরে ১২থেকে ২০  সদস্যের দেল বা নীল দল  জনপদে নাচ গান করে ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে জাদিমুরায় ‘মডার্ন ল্যাব’ উদ্বোধন

টেকনাফে জাদিমুরায় ‘মডার্ন ল্যাব’ উদ্বোধন

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চৈত্রমাসের শেষ দিনে  আশাশুনির বুধহাটা,শে^তপুর,কুন্দুড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী এ নীল পূজা অনুষ্ঠিত হয়। প্রায় শতবছর বছর ধরে  এ নীল পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। দিনব্যাপী এ অনুষ্ঠান ঘিরে এখানে চৈত্র সংক্রান্তির মেলা বসে। এ বিষয়ে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের পুরোহিত বিকাশ ব্যানার্জী বলেন,নীল পূজা ও চৈত্র সংক্রান্তি মেলা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও তা বাঙালীর চিরায়ত উৎসব। এটি আসলে কালের আবর্তের উৎসব। নীল পূজা মানে শিব দেবতার গাজন (শিব পূজা)। হিন্দু ধর্মের পৌরনিক ধর্ম মতে,দেবতা শিব সমুদ্র মন্থনে বিষপান করে নীল কণ্ঠ ধারন করেছিল।

আবার বৈদিক হিন্দু ধর্ম মতে,সূর্য অস্ত গেলে চারিধার গাঢ় অন্ধকার হয়ে আসে। গাঢ় অন্ধকার নীল বর্ণের হয়। এখানে বছরের আয়ুষ্কাল শেষ হওয়ার প্রতীকি হল এই নীল। কালের আবর্ত শেষ হয়ে আসে নতুন ভোর,নতুন কাল। পুরানো কালকে বিদায় দিয়ে নতুন বছরে সংকট কেটে সুখ ও সমৃদ্ধির আশায় শিবের আরাধনা বা শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র শেষে শিবের গাজন উৎসবই হল নীল পূজা। আশাশুনির সংস্কৃতিজন  অসিম কুমার দত্ত বলেন, নীল পূজা বাংলা শেষ চৈত্রর উৎসব। আবহমান কাল ধরে চলে আসছে এই উৎসব। ঐতিহ্যের এ উৎসব দিয়ে বাংলার পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ বরণ। তবে নানা সংকটে এ নীল উৎসবের প্রধান অনুসঙ্গ নীল দলের নাচ ক্রমশ বিলুপ্তির পথে। ঠিক আগের মত নীল নাচ তেমন আর চৈত্রদিনে দেখা মেলেনা। 

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

জনপ্রিয় সংবাদ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়িত প্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এবং প্রায় পুরো বিল পরিশোধের অল্প সময়ের মধ্যেই কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের ইটের সলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করা হয়। তিনি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন