মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

দেবীদ্বারে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: শান্তি সমাবেশে এলাকাবাসীর ক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ২:৭

শেয়ার করুনঃ
দেবীদ্বারে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: শান্তি সমাবেশে এলাকাবাসীর ক্ষোভ

কুমিল্লার দেবীদ্বারে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এক শিক্ষার্থীকে যৌনহয়রানীর অভিযোগে কারাগারে পাঠনোর ৬ দিন পার হলেও ওই বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষকর বিরুদ্ধে বিভাগীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক পদে কর্মরত।

   

ওই ঘটনায় পুলিশের সাথে ছাত্র-জনতা ও এলাকাবাসীর সংঘর্ষের পর শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করা, বাজারের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও নিরীহ গ্রামবাসীকে পুলিশি হয়রানী মুক্ত করার লক্ষে ৫ গ্রাম (মাশিকাড়া, শাকতলা, পোনরা, পদ্মকোট, রামপুর)'র শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

ঘটনার ৬ দিন অতিক্রম হলেও বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক মোক্তল হোসেনকে বহিস্কার বা কোন তদন্ত কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শান্তি সমাবেশে আগতরা। এছাড়াও পুলিশের পক্ষ থেকে শান্তি সমাবেশে কেউ উপস্থিত না হওয়ায় হতাশ হন এলাকাবাসী। কারন বাজারের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও নিরিহ গ্রামবাসীকে গ্রেফতার না করার আশ্বাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাওয়ার আশা করেছিল তারা।

মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ বাহারুল হকের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাইয়ুম মূন্সী বাদল, এডভোকেট মো. সেলিম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন, মো. এমরান হোসেন প্রমুখ। 

আরও

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মদ মুঠোফোনে জানান, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের বিষয়টিতে আমরা অবগত আছি। প্রধান শিক্ষক যেহেতু জেলে রয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব দিতে হবে, তবে কেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিষয়টি অবশ্যই রেজুলেশনে উল্লেখ করতে হবে। এছাড়াও তদন্ত কমিটি গঠন ও তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা বিদ্যালয় পরিচালনা কমিটিকে গ্রহন করতে হবে। যদি না করেন, তাহলে এর দায়ভার ওই পরিচালনা কমিটির ওপর বর্তাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

  

এর আগে গত ২০১৬ সালের জানুয়ারী মাসে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর–সংলগ্ন ইসলামাবাদ গ্রামের জুনাব আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মোক্তল হোসেন। ওই বিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সাত বছর আগে বিদ্যালয়টির এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে মোক্তল হোসেনের বিরুদ্ধে। তখন শিক্ষার্থীরা এ নিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ করে। ঐ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিভাগীয় ও উপজেলা প্রশাসনের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সেখান থেকে বরখাস্ত করা হয়।

 

এরপর মোক্তল হোসেন দেবীদ্বার উপজেলার বারুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দেন। সেখানে কিছুদিন থাকার পর মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করতে চাইলে এলাকাবাসী ওই যোগদানের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেন। গত ২০/০৩/২০১৯ সালের ২০মার্চ রাজনৈতিক প্রভাবে এবং মোক্তল হোসেন ভবিষ্যতে নারীগঠিত ও অর্থআত্মসাতের প্রমান পেলে তাকে প্রত্যাহারের শর্তে ৩শত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নিয়োগ পান। 

 

তবে এবারের ঘটনায় বিক্ষোভ ও পাল্টাপাল্টি সংঘর্ষে ভূক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় জেল হাজতে গেলেও  তার বিরুদ্ধে জোরালো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা শিক্ষক সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেবীদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তল হোসেন কর্তৃক দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে তার বিচারের দাবীতে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুরে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর প্রধান শিক্ষকের লোকজন হামলা চালিয়ে কয়েক জন ছাত্রকে আহত করলে এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসা ও প্রধান শিক্ষককে উদ্ধার করতে আসা পুলিশ সদস্যদেরসহ এলাকার প্রায় শতাধিক লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত  পৌনে ৯টায় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে অবরুদ্ধ থাকা প্রধান শিক্ষকসহ পুলিশ সদস্য ও স্থানীদের উদ্ধার করে আনার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। এসময় ছাত্র-জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ প্রায় ৩০০ রাউন্ড সটগানের গুলি বর্ষন ও বিক্ষোভকারীদের ইটপাটকেল নিক্ষেপে ছাত্র, জনতা ও পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়। এদের মধ্যে প্রায় ১৫/২০জন গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় পৃথক দুই মামলায় এজহার নামীয় ১১জন ও অজ্ঞাতনামা ২০০জনসহ ২১১জনকে আসামি করে মামলা হয়। মামলায় প্রধান শিক্ষক মোক্তল হোসেনসহ ১৭জন জেল হাজতে রয়েছে।

শ্লীলতাহানি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন