
প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ২:৬

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল এগারোটায় উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছদরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, থানার ওসি আবু সায়েম মিয়া, প্যানেল পৌর মেয়র মিনহাজুল ইসলাম লিটন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দাস, আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, হাকিমপুর হিলি উপজেলা সীমান্তবর্তী উপজেলা। তাই ইউনিয়নের চেয়ারম্যান ও পুলিশের উদ্দেশ্য মাদক নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দেন। সেই সাথে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা পর্যায়ক্রমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় অনুষ্ঠিত হবে। সভায় হাকিমপুর উপজেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা নিয়ে বক্তারা আলোচনা করেন বলে জানান তিনি