
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯

বাংলাদেশ শিল্প মন্ত্রনালয়ের শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন শনিবার বিকেলে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় স্ব- স্ত্রীক সফরে এসেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতে দাড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। দেখেন সূর্যাস্তের মত মনোলোভা দৃশ্যাবলী।
পায়ে হেটে সৈকত পরিদর্শনের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এখানকার রাজনৈতিক সহ নানা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি। সাথে ছিলেন তার সহধর্মিণী এবং পরিবারের সদস্যরা।
এসময় পটুয়াখালী ৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমিপ, তার সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে শিল্পমন্ত্রী এর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।

কুয়াকাটা সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে স্থানীয় রাখাইনদের পরিবেশনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, শিল্প মন্ত্রী ব্যক্তিগত সফরে স্ব স্ত্রীক কুয়াকাটা সফরে এসে কুয়াকাটা সমুদ্র সৈকতকে নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পর্যটন শিল্প বিকাশে কুয়াকাটা অন্যতম। খুব শীঘ্রই কুয়াকাটা পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে এমনটাই জানিয়েছেন নেতৃবৃন্দ।
অভিজাত আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে রাত্রিযাপন শেষে সোমবার সকালে কুয়াকাটা থেকে পটুয়াখালীতে পূর্বনির্ধারিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্থানীয় সাংবাদিকরা শিল্পমন্ত্রীর কুয়াকাটা সফর নিয়ে কথা বলতে চাইলে মন্ত্রী জানান ব্যক্তিগত সফরে তিনি কুয়াকাটায় এসেছেন। রবিবার পটুয়াখালীতে আয়োজিত জনসভায় কথা বলবেন।