
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৭:১১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গর্তের পানিতে ডুবে সালমান সাদিক নামে ১৮ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে পাটগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোহাগপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ইকরামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশে থাকা গর্তের যায় । এ সময় সালমান সাদিক গর্তের পানিতে পরে যায়। একপর্যায়ে গর্তের পানিতে সালমান সাদিক ভাসতে দেখেন এলাকায়বাসী। পরে তারা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি