
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ২২:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেখ হাসিনার উপহার মাদারীপুর জেলা যুবলীগের আয়োজনে অসহায় শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ২শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার সকালে মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে মাদারীপুর যুবলীগের সাধারন সম্পাদক রুবেল খান উপস্থিত থেকে সবার হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা যুবলীগ আপনাদের পাশে এসেছি। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতার্থদের মাঝে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি আবু রেজাউল হক রিজন,সাংগঠনিক সম্পাদক সুজন জমাদ্দার,দপ্তর সম্পাদক আবু সাইদ রাজু,মহিলা বিষয়ক সম্পাদক দুলালী খানম,পৌর যুবলীগের আহবায়ক কামাল হোসেন, যুগ্ন আহবায়ক রিপন কাজী সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি