রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

ঝিনাইদহে এবার খাবার স্যালাইন ফ্যাক্টরির প্রকল্প বাতিল!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০:১৫

শেয়ার করুনঃ
ঝিনাইদহে এবার খাবার স্যালাইন ফ্যাক্টরির প্রকল্প বাতিল!

নির্মানের পর দীর্ঘ ১৫ বছর পড়ে থাকার পর ঝিনাইদহ ওরাল স্যালাইন ফ্যাক্টরি আর চালু হচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিদের তৎপরতা না থাকায় এই প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রনালয়। 

এদিকে এর আগে ট্রমা হাসপাতালেরও বরাদ্দ বাতিল হয়েছে। এ নিয়ে জেলাবাসির মনে ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, মানুষ চেয়ে পায়না, আর দুই দুটি সরকারী প্রতিষ্ঠান সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান প্রতিষ্ঠিত করলেও তদ্বীরের অভাবে তা বাতিল হয়ে গেলো। 

আরও

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

এদিকে স্যালাইন ফ্যাক্টরির ভবনটির কি গতি হবে তাও বলতে পারে না সিভিল সার্জন দফতর। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে এখন কোভিড টিকাদান কেন্দ্র করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সুত্রে জানা যায়, ২০০৪ সালে একটি প্রকল্পের আওতায় ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার পুরানো হাসপাতালের পাশে ওরাল স্যালাইন ফ্যাক্টরি নির্মাান কাজা শুরু হয়। কাজ শেষ হয় ২০০৭ সালে। 

এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর কর হয়। কথা ছিল এ ফ্যাক্টরিতে স্যালাইন তৈরি হবে। এ স্যলাইন আশেপাশের জেলার সরকারি হাসপাতাল গুলোতে সরবরাহ করা হবে। ব্যবহৃত হবে রোগিদের চিকিৎসায়। বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রোগিদের চিকিৎসায় এই ফ্যাক্টরি ভুমিকা রাখতো। 

আরও

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোন লোকবল নিয়োগ হয়নি। সরবরাহ করা হয়নি স্যালাইন তৈরির যন্ত্রপাতি। ফলে কাজে আসছে না। প্রতিষ্ঠানটির ঠিকাদার জাহিদ হোসেন জানান, স্যালাইন ফ্যাক্টরি নির্মানে ৯২ লাখ টাকা ব্যয় হয়েছিল। কিন্তু নির্মানের পর থেকে ভবনটি পড়ে আছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, পরবর্তীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা একটু তৎপর হলেই প্রতিষ্টানটি চালু করা সম্ভব হতো। এ বিষয়ে জেলার মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন, অনেক টাকা ব্যয়ে এ স্যালাইন ফ্যাক্টরিটি নির্মান করা হয়। এটি দীর্ঘদিন যাবত পড়ে থেকে নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে নির্মানের উদ্দেশ্য। তিনি এই প্রকল্পটি বাতিল না করে চালুর দাবি করেন। 

জেলার সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ বলেন,  অনেক আগে স্যালাইন ফ্যাক্টরিটি নির্মার করা হয়। লোকবল ও যন্ত্রপাতি সরবরাহ না করায় চালু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ রাশেদা সুলতানা জানান, যশোরে একটি স্যালাইন ফ্যাক্টরি আছে। সে কারনে পাশের জেলা ঝিনাইদহে আরেকটি ওরাল স্যালাইন ফ্যাক্টরি চালুর যৌতিকতা আছে বলে মনে করছেন না কর্তৃপক্ষ। আর ভবনটি অন্য ভাবে ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান। 

এদিকে ঝিনাইদহ দুর্ঘটনা প্রবন এলাকা হওয়ায় সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান জেলায় একটি ট্রমা সেন্টারের বরাদ্দ নিয়ে আসেন। কিন্তু জমি অধিগ্রহনে জটিলতা থাকায় সেটিও বাতিল হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার সুবাদে বিএনপির সাবেক এমপি সদ্য প্রয়াত মশিউর রহমান ঝিনাইদহ শহরে শিশু হাসপাতাল, ডয়াবেটিক হাসপাতাল, চক্ষু হাসপাতাল, খাবার স্যৗালাইন ফ্যাক্টরি, ট্রমা হাসপাতাল, হরিণাকুন্ডুতে বিএসসি নার্সিং ট্রেনিং কেন্দ্র, করোনারী কেয়ার ইউনিট, নার্সিং ইন্সটিটিউট, ম্যাটস, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, মুক ও বধির স্কুল, পলিটেকটিক ইন্সটিটিউট, বিআরটিএ ট্রেনিং সেন্টার, সরকারী ভেটেরিনারি কলেজ, কৃষি ইন্সটিটিউট, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রসহ অসংখ্য সরকারী প্রতিষ্ঠান স্থাপন করে নজীর সৃষ্টি করেন। 

কিন্তু পরবর্তীতে তিনি আর সংসদ সদস্য হতে না হওয়ায় এসব প্রতিষ্ঠানে জনবল সংকট ও যন্ত্রপাতির অভিাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে। এর মধ্যে জেলাবাসির জন্য অতি গুরুত্বপুর্ন খাবার স্যৗালাইন ফ্যাক্টরি ও ট্রমা হাসপাতাল স্থাপন প্রকল্প বাতিল হয়ে গেছে।

খাবার স্যালাইন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব