
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ২৩:৫৮

উর্ধলোকে ঈশ্বরের মহিমা,পৃথিবীতে (তাঁহার) প্রিয় পাত্র মনুষ্যদের জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাক বড়দিন পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প,মহিপুর বিডির আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলার বেতগাড়ী এফ সি সি বি চার্চ মিলনায়তনে এল সি সির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও এমপি পতœী মেহের নেগার শিউলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে চার্চের শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করা।