
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০:৪০

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নাটোরের লালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালিত হয়েছে। দিবস টি উপলক্ষ্যে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীস বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহম্মেদ সাগর, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।

এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধারা, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন দলের নেতাকর্মীরা।