
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ২২:৩০

দিনাজপুরের হাকিমপুর হিলিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ- আলম এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিন, রিসোর্স ইন্সট্রাক্টর বদরে মিল্লাত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি