
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০:২৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে দৌলতদিয়া থেকে পরোয়ানাভুক্ত পলাতক ১জন আসামীকে গ্রেফতার করেছে।
আটককৃত পলাতক আসামী হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকার মো. রহম আলীর ছেলে মান্নান শেখ। আসামীর বিরুদ্ধে পূর্বের ২টি মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসান ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত পলাতক ১আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।