
প্রকাশ: ৫ জুলাই ২০২২, ২১:৫৯

প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেনোলাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে হতাশায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কবি, ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আনিসুর রহমান গাজী। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে প্রকাশ্যে আগুন দেন তিনি।
এরপর মঙ্গলবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানায় গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে গত ২ মাস আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। কিন্তু টাকা না পেয়ে সোমবার হঠাৎ প্রেস ক্লাবের সামনে এসে শরীরে আগুন দেন তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
