বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্বাধীন মন্ডলের রাজা বাবু-ই সাভারের সব চেয়ে বড় গরু !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ২৩:২৯

শেয়ার করুনঃ
স্বাধীন মন্ডলের রাজা বাবু-ই সাভারের সব চেয়ে বড় গরু !

সাভারের আশুলিয়ায় নরসিংহপুরের দিয়াখালি এলাকার স্বাধীন মন্ডলের মাটির ঘরে বেড়ে ওঠা রাজা বাবু খ্যাত তিনবছর দুই মাস বয়সী একটি ষাঁড় গরুর নাম রাজা বাবু। এবাবের ঈদুল আজহা উপলক্ষে কৃষক তৈয়ব আলী ও তার ছেলে স্বাধীন মিলে রাজা বাবুকে কোরবানির জন্য সম্পুর্ন তৈরি করেছেন।

তিন বছর দুই মাস আগে রমজান মাসে স্বাধীন ও তার বাবা তৈয়ব আলী স্থানীয় একটি পশুর হাট থেকে রাজা বাবুর মাকে কিনে আনে। আর্চায্যজনক বিষয় হলো যেদিন গরু টিকে ক্রয় করে বাসায় নিয়ে আসা হয়েছে সেদিন রাতেই গরুটি বাচ্চা (বাছুর) দেয়। বাছুর টির শরীরের গঠন দেখে সেদিন রাতেই স্বাধীনের মা বাছুরটির নাম রাখে ’রাজা বাবু’। এরপর রাজা বাবু বেড়ে ওঠতে থাকে তাদের আদরে। এরমধ্যে তার মাকে বিক্রি করে দেওয়া হয়। রাজা বাবুকে তৈরি করতে আর কোনো গরু পালন করেনি তারা। মালিকের দাবি উচ্চতার দিক থেকে সাভারের সব চেয়ে বড় গরু রাজা বাবু।

আরও

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কোরবানির ঈদকে সামনে রেখে কালো রংয়ের রাজা বাবু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের। তার ওজন এখন ৩২ মন ২৫ কেজি, দাত ৪ টি, উচ্চতা ৬ ফুট, তার দেহের প্রসস্থ ১০ ফুটের মত। এমন পাহাড় সমান দেহের গঠন দেখে দরজা বড় রেখে স্বাধীন তিন কক্ষের একটি ঘরই তৈরি করেছেন। সেই ঘরের দুইটি কক্ষে রাজা বাবুকে রাখা হয় আর একটিতে তার খাবার রাখা হয়। প্রতিদিন গোসল করাতে হয় নিয়ম করে ৬ থেকে ৭ বার, দু’টি ফ্যান তার জন্য বরাদ্দ।

শুক্রবার (২৪ জুন) দুপুরে অধীর আগ্রহ নিয়ে রাজা বাবুকে দেখতে গিয়ে এমন তথ্য জানা গেছে এই ষাঁড় গরুটির সর্ম্পকে। ইতিমধ্যে রাজা বাবুর নাম-ডাক ছড়িয়ে পরেছে সাভারসহ অনেক দুর-দুরান্তে। রাজা বাবুকে দেখতে প্রতিদিন তৈয়ব আলীর বাড়িতে আসছে অনেকেই।

বড় গরু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

এমনি দুইজন আসাদুল ইসলাম সুজন ও তার বন্ধু রফিক। গরুটিকে দেখতে এসেছেন কেরানীগঞ্জ থেকে। আসাদুল ইসলাম সুজন ইনিউজ ৭১কে বলেন, আমরা কেরানীগঞ্জ থেকে এসেছি। শুনেছি দিয়াখালি এলাকায় একটি বড়ো গরু আছে। তাই দেখতে এসেছি, কিন্তু এত বড়ো গরু হবে ভাবিনি। মাশাআল্লাহ রাজা বাবু অনেক বড়ো আছে। সুন্দর একটি গরু। দেখে ভালো লাগলো।

রাজা বাবুর মালিক তৈয়ব আলীর প্রতিবেশী হাবিবুর রহমান ইনিউজ ৭১কে বলেন, আমি এই এলাকার মানুষ। রাজা বাবু ছোট কাল থেকেই আমাদের সামনে বড়ো হয়েছে। পুরো প্রাকৃতিক পরিবেশে ও খাবার খেয়ে ওর বেড়ে ওঠা। তৈয়ব আলী, তার ছেলে ও তার স্ত্রী রাজা বাবুকে অনেক কষ্ট করে বড় করেছে। এই গরুর পেছনে ২৪ ঘন্টায় তারা লেগে ছিলো। নিজেরা না খেয়ে রাজা বাবুকে খাওয়াইছে। তাই আমি বলবো ওদের এত কষ্টের গরুটি যেন নায্য দাম পায় ও ভালো একজন লোকের কাছে বিক্রি করতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তৈয়ব আলী বলেন, আমি আগে বিদেশ করতাম (ছিলো)। পড়ে সকলের পরামর্শে বিদেশ না গিয়ে স্থানীয় এক গরুর হাট থেকে একটি গাভী কিনে আনি। আল্লাহ সহায় যেদিন গুরুটিকে নিয়ে আসি সেদিন রাতেই গরুটি একটি দামরা বাছুর জন্ম দেয়। বাছুরটি দৈহিক গঠন বড় দেখে আমরা সিদ্ধান্ত নেই যে একেই পেলে বড় করবো। তাই বাকি সব গরু বিক্রি করে দেই। সেই থেকে তিনটা বছর ধরে আমি ওকে লালন পালন করে আসতেছি। সম্পূর্ন প্রকৃতিক পরিবেশ ও খাবার খাইয়ে ওকে আমি বড় করেছি। ওর খাবারের তালিকায় আছে কুড়া, ভুসি, খৈল, কাঁচা ঘাস, মিষ্টি আলু, মিষ্টি লাও ও মাঝে মাঝে আম ও আপেল খাওয়ানো হয়েছে। এবার কোরবানির জন্য রাজাবাবুকে প্রস্তুত করা হয়েছে। এই কোরবানিতেই ওকে বিক্রি করবো।

তৈয়ব আলীর ছেলে স্বাধীন মন্ডল বলেন, গরুটি অনেক শান্ত স্বভাবের। অনেক কষ্ট করে এতো দিন যাবৎ রাজা বাবুকে এত বড়ো করেছি। সুধু কোরবানিতে বিক্রি করবো এই লাভের আসায়। অমাদের সংসারের সব খরচ গরুটির পেছনে করা হয়েছে। আমাদের গরুর জন্য একজন পশু চিকিৎসক সব সময় ছিলো। ৬ ফুট উচ্চতার এই গরুর পেছনে আমাদের এখন দৈনিক খরচ হয় ১১শ থেকে ১২শ টাকা। আমরা গরিব মানুষ তাই ইচ্ছা থাকলেও আর গরুটি আমাদের বাসায় রাখতে পারছি না।

গরুটির দাম সম্পর্কে জানতে চাইলে স্বাধীন বলেন, রাজা বাবুর দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা। তবে কেউ নিতে চাইলে কম বেশি করে রাজাকে ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে অনেকে এসে দামাদামি করে যাচ্ছে। আমরাও দেখছি ঈদ ঘনিয়ে আসলে কম আর বেশি দামে গরুটি দিয়ে দেবো।

রাজা বাবুকে সব সময় চিকিৎসা সেবা দিতেন পশু চিকিৎসক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ছোট কাল থেকেই রাজা বাবুকে আমি দেখছি। একই গ্রামের বাড়ি হওয়াতে দেখা গেছে রাজার যে কোন সমস্যা দেখা দিলেই আমাকে ফোন দিত আমি যেতাম। রাজার কোন সমস্যা নেই সে পুরোপুরি ফিট সুস্থ-সবল একটি গরু।

সাভার উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা: মো: সাজেদুল ইসলাম বলেন, সাভারে কিন্তু এখন পর্যন্ত আমাদের ২৫ হাজারের মত কোরবানিযোগ্য গরু রয়েছে। ঢাকার পাশে আমাদের এই অঞ্চল হওয়ার কারণে এখানে প্রতিদিনই কিন্তু সারাবাংলাদেশ থেকে গুরু আসছে। আর কয়দিন পরেই তো গরুর হাট শুরু হবে। যার কারণে আছতে আছতে আমাদের এখানে প্রায় কয়েক লক্ষ গরু এসে জড়ো হবে। বানিজ্যিক ভাবে গুরু পালে তাদের সংখ্যা প্রায় ২৫০। এছাড়া বাসা-বাড়িসহ যারা একটি বা দুইটি করে গরু পালন করে তাদের নিয়ে সব মিলিয়ে সাড়ে ৩ হাজারের মত খামারি রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট