বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কোরবানির পশু কেনা নিয়ে সংশয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২২, ২২:৫৪

শেয়ার করুনঃ
কোরবানির পশু কেনা নিয়ে সংশয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানি দেয়ার জন্য ঠিকঠাক মতো পশু কিনতে পারবেন কিনা তা নিযে সংশয়ে রযেছেন দেশের কয়েক লাখ এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী। তাদের অবস্থা ‘ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল’ বাক্যের মতোই। ডাক্তার আসতে বিলম্ব হওয়ার কারণে রোগী যেমন মারা যায় ঠিক তেমনি ঈদের কমপক্ষে এক সপ্তাহ আগে বেতন-বোনাসের টাকা হাতে না পাওয়ার কারণে কয়েক লাখ এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর ঈদ-উল-আযহা তথা কোরবানির আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। 

অতীতের বেতন বোনাস প্রদানের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস ঈদের আগে এমন সময় ছাড় করা হয়েছে যখন তাদের পক্ষে ঈদের আগে বেতন-বোনাসের টাকা ব্যাংক থেকে উত্তোলন করাটা সম্ভব ছিল না। যদিও টাকা উত্তোলন করা সম্ভব হয়েছে তবে সেই টাকা দিয়ে পরিবার পরিজনের জন্য পছন্দমতো কেনাকাটা করার পর্যাপ্ত সময় ও সুযোগ পাননি তারা। 

আরও

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এবারের ঈদ-উল-আযহা তথা কোরবানির আনন্দ কিভাবে মাটি হয়ে যেতে পারে চলুন দেখে নেয়া যাক-আগামী ১০ জুলাই (চাঁদ দেখার উপর নির্ভর করে) ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে। ধরে নেয়া যাক ৩০ জুন বৃহস্পতিবার বেতন-বোনাসের চেক ছাড় করা হবে যদিও সে সম্ভবনা ক্ষীণ। জুলাই মাসের ১, ২, ৮ ও ৯ তারিখ যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই চারদিন ব্যাংক বন্ধ থাকবে। আপাতদৃষ্টিতে মনে হবে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাসের টাকা ব্যাংক থেকে তোলার জন্য পাঁচ দিন সময় পাচ্ছেন। পাঁচ দিন তো অনেক সময়!

আসলে পাঁচ দিন খুবই অল্প সময়। আসুন দেখে নেয়া যাক কিভাবে তা অল্প সময়। বেতন বোনাসের অর্থ ছাড় হওয়ার পর উপজেলা পর্যায়ের ব্যাংকগুলো বলবে স্মারক নম্বর আসেনি। স্মারক নম্বর না পাওয়ায় কেটে যাবে কমপক্ষে দুই দিন। এরপর বলবে স্মারক নম্বর এসেছে কিন্তু ফান্ড (নগদ টাকা) পাওয়া যায়নি। ফান্ড এসে পৌঁছাতে পৌঁছাতে কেটে যাবে নুন্যতম আরো দুই দিন। শহরে এই সমস্যা কিছুটা কম হলেও উপজেলা পর্যায়ে এই সমস্যাগুলো অনেক বেশি।

শিক্ষক-কর্মচারী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আবার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির স্বাক্ষর ছাড়া বেতন-বোনাস উত্তোলন করতে পারেন না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ রাজনৈতিক দলের বড়বড় নেতা। তারা সব সময় ব্যস্ত থাকেন। তাদের ব্যস্ততা ও স্মারক নম্বর না থাকার কারণে বেতন-বোনাসের কাগজপত্র স্বাক্ষর হতে অন্তত আরো দুই দিন লেগে যাবে। সরকারি ছুটির দিন বাদ দিয়ে হিসাব করলে দেখা যাবে এক সপ্তাহ পেরিয়ে গেছে।

সবকিছু গুছিয়ে নিতে নিতে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ফলে এবারের ঈদের আগে বিপুলসংখ্যক এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের পক্ষে তাদের বেতন-বোনাসের টাকা উত্তোলন করা সম্ভব হবেনা। আর একেবারে অন্তিম সময়ে বেতন-বোনাসের টাকা উত্তোলন করা সম্ভব হলেও ঈদ-উল-আযহায় কোরবানি দেয়ার জন্য কোরবানির পশুটি ঠিকমতো দেখেশুনে কিনতে পারবেন না বা কেনার সময় ও সুযোগ পাবেন না বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। 

আর তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, রাষ্ট্রায়ত্বচার বাণিজ্যিক ব্যাংক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি এমপিও ভুক্ত কয়েক লাখ শিক্ষক-কর্মচারীদের আবেদন তাদের ঈদ আনন্দ বাঁচিয়ে রাখতে প্রত্যেক ঈদের কমপক্ষে পনেরো দিন আগে বেতন-বোনাস প্রদানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ‘ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল’ অবস্থা থেকে মুক্তি প্রদান করুন।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে তার মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় আসামির বিচার না চেয়ে অভিযুক্ত আল-আমিন মোল্লাকে স্বামী হিসেবে পেতে চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। একপর্যায়ে আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার যুক্তিতর্ক শুনানির সময় এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল